দু‘আ-১৬৯
اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْأَلُكَ تَوْفِيْقَ أَهْلِ الْهُدٰى وَأَعْمَالَ أَهْلِ الْيَقِيْنِ، وَمُنَاصَحَةَ أَهْلِ التَّوْبَةِ، وَعَزْمَ أَهْلِ الصَّبْرِ، وَجِدَّ أَهْلِ الْخَشْيَةِ، وَطَلَبَ أَهْلِ الرَّغْبَةِ، وَتَعَبُّدَ أَهْلِ الْوَرَ عِ، وَعِرْفَانَ أَهْلِ الْعِلْمِ حَتّٰىۤ أَلْقَاكَ .
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওফীকা আহলিল হুদা, ওয়া আ‘মালা আহলিল ইয়াকীন, ওয়া মুনাসাহাতা আহলিত তাওবাহ, ওয়া ‘আযমা আহলিস সাবর, ওয়া জিদ্দা আহলিল খাশইয়াহ, ওয়া তালাবা আহলির রাগবাহ, ওয়া তা‘আব্বুদা আহলিল ওয়ারাআ, ওয়া ‘ইরফানা আহলিল ‘ইলমি, হাত্তা আলকাক।
হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াতপ্রাপ্তদের মতো সঠিক পথে চলার তাওফীক, দৃঢ় বিশ্বাসীদের মতো আমল, তাওবাকারীদের মতো আন্তরিক উপদেশ ও সংশোধনের মনোভাব, ধৈর্যশীলদের মতো দৃঢ় সংকল্প, আপনাকে ভয়কারীদের মতো আন্তরিক প্রচেষ্টা, আপনার প্রতি আগ্রহীদের মতো অনুসন্ধিৎসা, পরহেযগারদের মতো ইবাদত এবং জ্ঞানীদের মতো প্রজ্ঞা ও পরিচিতি প্রার্থনা করছি যতক্ষণ না আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়।
-আল-হিযবুল আ’যম
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে