দু‘আ-১৬৫
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস্ সাআইলীনা ‘আলাইকা, ফা-ইন্না লিস্ সাআইলি ‘আলাইকা হাক্কান। আইয়ুমা ‘আবদিন আও আমাতিম মিন আহলিল বাররি ওয়াল বাহরি, তাকাব্বালতা দা‘ওয়াতাহুম ওয়াস্তাজাবতা দু‘আআহুম, আন তুশরিকানা ফী সালিহি মা ইয়াদ‘ঊনাকা ফীহি, ওয়া আন তুশরিকাহুম ফী সালিহি মা নাদ‘ঊকা ফীহি, ওয়া আন তু‘আফিয়ানা ওয়া ইয়্যাহুম, ওয়া আন তাকাব্বালা মিন্না ওয়া মিনহুম, ওয়া আন তাজাওয়াযা ‘আন্না ওয়া ‘আনহুম। ফা-ইন্না আমান্না বিমা আনযালতা ওয়াত্তাবা‘নার রাসূলা, ফাকতুবনা মা‘আশ শা-হিদীন।
হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনাকারীদের আপনার প্রতি যে অধিকার রয়েছে, তার উসিলায় প্রার্থনা করছি। কেননা, প্রার্থনাকারীর জন্য আপনার কাছে একটি অধিকার রয়েছে। স্থল ও সমুদ্রের অধিবাসীদের মধ্যে যে বান্দা বা বান্দী আপনার কাছে দু‘আ করে, আপনি যার দু‘আ কবুল করেন এবং যার প্রার্থনায় সাড়া দেন—তারা আপনার কাছে যে কল্যাণ প্রার্থনা করে, সেই কল্যাণের অংশ আমাদেরও দান করুন। আর আমরা আপনার কাছে যে কল্যাণ প্রার্থনা করি, তার অংশ তাদেরও দান করুন। আমাদের ও তাদের সুস্থতা ও নিরাপত্তা দান করুন, আমাদের ও তাদের পক্ষ থেকে আমল কবুল করুন এবং আমাদের ও তাদের ত্রুটি ক্ষমা করে দিন। নিশ্চয়ই আমরা আপনার অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান এনেছি এবং রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদের সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করুন।
–কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে