দু‘আ-১৬৪
اَللّٰهُمَّ اِلٰهِيْ وَإِلٰهَ إِبْرَاهِيْمَ وَإِسْحٰقَ وَيَعْقُوْبَ، وَإِلٰهَ جِبْرَئِيْلَ وَمِيْكَآئِيْلَ وَإِسْرَافِيْلَ، أَسْأَلُكَ أَنْ تَسْتَجِيْبَ دَعْوَتِيْ فَأَنا مُضْطَرٌّ، وَ تَعْصِمَنِيْ فِيْ دِيْنِيْ فَإِنِّيْ مُبْتَلًى، وَتَنَالَنِيْ بِرَحْمَتِكَ فَإِنِّيْ مُذْنِبٌ، وَتَنْفِيَ عَنِّي الْفَقْرَ فَإِنِّيْ مُتَمَسْكِنٌ.
উচ্চারণঃআল্লাহুম্মা ইলাহী ওয়া ইলাহা ইবরাহীমা ওয়া ইসহাক্বা ওয়া ইয়াকূব, ওয়া ইলাহা জিবরাঈলা ওয়া মীকাঈলা ওয়া ইসরাফীলা। আসআলুকা আন তাস্তাজীবা দা‘ওয়াতী, ফা-আনা মুদতাররুন; ওয়া তা‘সিমানী ফী দীনী, ফা-ইন্নী মুবতালান; ওয়া তানালানী বিরাহমাতিকা, ফা-ইন্নী মুযনিবুন; ওয়া তানফিয়া ‘আন্নিল ফাকরা, ফা-ইন্নী মুতামাসকীন।
হে আল্লাহ! হে আমার উপাস্য, ইবরাহীম, ইসহাক ও ইয়াকূবের উপাস্য! হে জিবরাঈল, মীকাঈল ও ইসরাফীলের উপাস্য! আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি যেন আমার দু‘আ কবুল করেন; কারণ আমি অসহায়। আমার দ্বীনকে হেফাজত করুন; কারণ আমি পরীক্ষার সম্মুখীন। আপনার রহমত দিয়ে আমাকে অনুগ্রহ করুন; কারণ আমি গুনাহগার। আর আমার দারিদ্র্য দূর করে দিন; কারণ আমি অভাবগ্রস্ত।
-কানযুল উম্মাল
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে