দু‘আ-১৩১
اَللّٰهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ وَإِلَيْكَ يَعُوْدُ السَّلَامُ، أَسْأَلُكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ! أَنْ تَسْتَجِيْبَ لَنَا دَعْوَتَنَا، وَأَنْ تُعْطِيَنَا رَغْبَتَنَا، وَأَنْ تُغْنِيَنَا عَمَّنْ أَغْنَيْتَهٗ عَنَّا مِنْ خَلْقِكَ.
উচ্চারণঃআল্লাহুম্মা আনতাস-সালাম, ওয়া মিনকাস-সালাম, ওয়া ইলাইকা ইয়া‘ঊদুস-সালাম। আসআলুকা ইয়া যাল-জালালি ওয়াল-ইকরামি, আন তাসতাজীবা লানা দা‘ওয়াতানা, ওয়া আন তু‘তিয়ানা রাগবাতানা, ওয়া আন তুগনিয়ানা ‘আম্মান আগনাইতাহূ ‘আন্না মিন খালকিকা।
হে আল্লাহ! আপনিই শান্তি ও নিরাপত্তার উৎস, আপনার পক্ষ থেকেই শান্তি আসে এবং আপনার দিকেই শান্তি ফিরে যায়। হে মহিমা ও সম্মানের অধিকারী! আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি যেন আমাদের দু‘আ কবুল করেন, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেন এবং আপনার সৃষ্টির মধ্যে যাদের থেকে আমাদের অমুখাপেক্ষী করেছেন, তাদের থেকে আমাদেরও অমুখাপেক্ষী করে দেন।
-কিতাবুল আযকার
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে