দু'আ
মন্দ চরিত্র, খারাপ কাজ, বিপদ, শত্রু ও যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার দু‘আ
সকল দু'আ একত্রে দেখুন
মন্দ চরিত্র, খারাপ কাজ, বিপদ, শত্রু ও যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার দু‘আ
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ‘মালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। ওয়া নাঊযু বিকা মিন শাররি মা-স্তা‘আযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম। ওয়া মিন জারিস সূই ফী দারিল মুকামাহ, ফা-ইন্না জারাল বাদিয়াতি ইয়াতাহাওয়ালু। ওয়া গালাবাতিল ‘আদুওয়ি, ওয়া শামাতাতিল আ‘দাই, ওয়া মিনাল জূ‘ই, ফা-ইন্নাহূ বি’সাদ দাজী‘উ। ওয়া মিনাল খিয়ানাতি, ফা-বি’সাতিল বিতানাহ। ওয়া আন নারজি‘আ ‘আলা আ‘কাবিনা আও নুফতানা ‘আন দীনিনা। ওয়া মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। ওয়া মিন ইয়াওমিস সূই, ওয়া মিন লাইলাতিস সূই, ওয়া মিন সা‘আতিস সূই, ওয়া মিন সাহিবিস সূই।
হে আল্লাহ! আমি আপনার কাছে মন্দ চরিত্র, মন্দ কাজ, কুপ্রবৃত্তি ও রোগব্যাধি থেকে আশ্রয় চাই। আপনার নবী মুহাম্মাদ ﷺ যেসব অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন, সেসব অনিষ্ট থেকেও আমরা আপনার আশ্রয় চাই। স্থায়ী আবাসস্থলে মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাই; কারণ মরুভূমির প্রতিবেশী স্থানান্তরিত হয়ে চলে যেতে পারে। শত্রুর প্রাধান্য, শত্রুদের উল্লাস, ক্ষুধা ও বিশ্বাসঘাতকতা থেকে আশ্রয় চাই। কারণ ক্ষুধা অত্যন্ত নিকৃষ্ট সঙ্গী এবং বিশ্বাসঘাতকতা অত্যন্ত নিকৃষ্ট অন্তরঙ্গ। আমরা যেন দ্বীন থেকে পিছিয়ে না যাই এবং দ্বীন থেকে বিচ্যুতির পরীক্ষায় না পড়ি। প্রকাশ্য ও গোপন সব ধরনের ফিতনা, মন্দ দিন, মন্দ রাত, মন্দ মুহূর্ত এবং মন্দ সঙ্গী থেকে আপনার আশ্রয় চাই।
জামে তিরমিযী, হাদীস নং ৩৫৯১; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৯৬০; আত-তাবারানী, আল-মু‘জামুল কাবীর, ১৭/২৯৪, হাদীস নং ৮১০; আত-তাবারানী, আদ-দু‘আ, হাদীস নং ১৩৩৮; সহীহ বুখারী, হাদীস নং ৬৫৯৩।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে