ঈমান, তাকদিরের প্রতি দৃঢ় বিশ্বাস ও আল্লাহর বণ্টনে সন্তুষ্টি লাভের দু`আ
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ إِيْمَانًا يُّبَاشِرُ قَلْبِيْ وَيَقِيْنًا صَادِقًا حَتّٰىۤ أَعْلَمَ أَنَّهٗ لَا يُصِيْبُنِيْۤ إِلَّا مَا كَتَبْتَ لِيْ، وَرِضًى مِّنَ الْمَعِيْشَةِ بِمَا قَسَمْتَ لِيْ.
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানাইঁ ইউবাশিরু কালবী, ওয়া ইয়াকীনান সাদিকান হাত্তা আ‘লামা আন্নাহূ লা ইউসীবুনী ইল্লা মা কাতাবতা লী, ওয়া রিদাম মিনাল মা‘ঈশাতি বিমা কাসামতা লী।
হে আল্লাহ! আমি আপনার কাছে এমন ঈমান প্রার্থনা করছি, যা আমার অন্তরের গভীরে প্রবেশ করবে এবং এমন সত্যনিষ্ঠ দৃঢ় বিশ্বাস প্রার্থনা করছি, যাতে আমি জানতে পারি যে, আপনি আমার জন্য যা লিখে রেখেছেন, তা ছাড়া অন্য কিছুই আমার ওপর আপতিত হবে না। আর আপনি আমার জন্য জীবিকা থেকে যা বণ্টন করেছেন, তাতেই সন্তুষ্টি প্রার্থনা করছি।
মুসনাদে বাযযার, হাদীস নং ৫৩৮৫; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস নং ১৭৪১০।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে