আল্লাহর কাছে অসহায়ত্ব প্রকাশ, সাহায্য প্রার্থনা ও দু`আ কবুলের আবেদন
আল্লাহুম্মা ইন্নাকা তাসমা‘উ কালামী, ওয়া তারা মাকানী, ওয়া তা‘লামু সির্রী ওয়া ‘আলানিয়াতী, লা ইয়াখফা ‘আলাইকা শাইউম মিন আমরী। ওয়া আনা আল-বাইসুল ফাকীরুল মুসতাগীসুল মুসতাজীরুল ওয়াজিলুল মুশফিকুল মুকিররুল মু‘তারিফু বিযাম্বী। আসআলুকা মাসআলাতাল মিসকীন, ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিয যালীল, ওয়া আদ‘ঊকা দু‘আআল খা-ইফিদ দারীর, ওয়া দু‘আআ মান খাদা‘আত লাকা রাকাবাতুহূ, ওয়া ফাদাত লাকা ‘আবরাতুহূ, ওয়া যাল্লা লাকা জিসমুহূ, ওয়া রাগিমা লাকা আনফুহূ। আল্লাহুম্মা লা তাজ‘আলনী বিদু‘আয়িকা শাকিয়্যা, ওয়া কুন বী রাঊফার রাহীমা, ইয়া খাইরাল মাসঊলীন, ওয়া ইয়া খাইরাল মু‘তীন। আল্লাহুম্মা ইলাইকা আশকূ দু‘ফা কুওয়াতী, ওয়া কিল্লাতা হীলাতী, ওয়া হাওয়ানী ‘আলান নাস। ইয়া আরহামার রাহিমীন, ইলা মান তাকিলুনী? ইলা ‘আদুইয়্যিন ইয়াতাজাহহামুনী? আম ইলা কারীবিম মাল্লাকতাহূ আমরী? ইন লাম তাকুন সাখিতান ‘আলাইয়্যা ফালা উবালী, গাইরা আন্না ‘আফিয়াতাকা আওসা‘উ লী।
হে আল্লাহ! নিশ্চয়ই আপনি আমার কথা শোনেন, আমার অবস্থান দেখেন এবং আমার গোপন ও প্রকাশ্য বিষয় জানেন। আমার কোনো বিষয়ই আপনার কাছে গোপন নয়। আমি অসহায়, অভাবগ্রস্ত, সাহায্যপ্রার্থী, আশ্রয়প্রার্থী, ভীত-সন্ত্রস্ত, উদ্বিগ্ন এবং নিজের পাপ স্বীকারকারী। আমি আপনার কাছে একজন অসহায় ব্যক্তির মতো প্রার্থনা করছি, বিনয়ী পাপীর মতো আপনার কাছে কাকুতি-মিনতি করছি এবং ভীত ও বিপদগ্রস্ত ব্যক্তির মতো আপনাকে ডাকছি—যার ঘাড় আপনার সামনে অবনত, যার চোখের পানি আপনার জন্য প্রবাহিত, যার দেহ আপনার সামনে বিনীত এবং যার নাক আপনার সামনে ধূলিধূসরিত। হে আল্লাহ! আমার দুআর কারণে আমাকে হতভাগা করবেন না। আমার প্রতি স্নেহশীল ও দয়ালু হোন। হে সর্বোত্তম প্রার্থনা গ্রহণকারী এবং সর্বোত্তম দানকারী! হে আল্লাহ! আমি আপনার কাছেই আমার শক্তির দুর্বলতা, সামর্থ্যের স্বল্পতা এবং মানুষের কাছে আমার অসহায় অবস্থার অভিযোগ পেশ করছি। হে সর্বাধিক দয়ালু! আপনি আমাকে কার কাছে সোপর্দ করছেন? এমন শত্রুর কাছে, যে আমার সঙ্গে রূঢ় আচরণ করবে? নাকি এমন নিকটাত্মীয়ের কাছে, যার হাতে আপনি আমার বিষয়টি অর্পণ করেছেন? যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট না হন, তবে অন্য কোনো কিছুর পরোয়া করি না। তবে আপনার দেওয়া নিরাপত্তা ও সুস্থতা আমার জন্য অধিক প্রশস্ত ও কল্যাণকর।
আত-তাবারানী, আল-মু‘জামুল কাবীর, ১১/১৭৪, হাদীস নং ১১৪০৫; আত-তাবারানী, আল-মু‘জামুল কাবীর, ১৪/১৩৯, হাদীস নং ১৪৭৬৪।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে