দু‘আ-১০৯ (আল্লাহর নামের উসিলায় কিছু চাওয়া/প্রার্থনা করা)
ইয়া আল্লাহ! আমি আপনার দাস, পুত্র আপনার দাসের, পুত্র আপনার দাসীর। আমার ঝুঁটি (পূর্ণ সত্তা) আপনার কব্জায়। আমার উপর আপনার বিধানই কার্যকর। আমার সম্পর্কে আপনার ফয়সালা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। আমি আপনার সকল নামের তোফায়েলে যা দ্বারা নিজেকে আপনি গুণান্বিত করেছেন কিংবা আপন কিতাবে নাযিল করেছেন কিংবা নিজের কোনো সৃষ্টিকে শিক্ষা দিয়েছেন কিংবা আপনার কাছেই গোপন রেখেছেন, প্রার্থনা করছি, মহিমান্বিত কুরআনকে করুন আমার হৃদয়ের বসন্ত, আমার চোখের জ্যোতি, আমার বেদনার মলম ও আমার দুশ্চিন্তার উপশম।১০৬
-তবারানী, মুসতাদরাক কানযুল উম্মাল (উর্দূ) ৩৪৩৪, আত-তারগীব ওয়াত তারহীব ২৮১৭।
১০৬. অর্থাৎ কুরআনকে আমার দিলে বসিয়ে দিন, কুরআনের আকর্ষণ আমার প্রাণে মিশিয়ে দিন, আর কুরআনকেই আমার প্রথম ও শেষ ভরসা বানিয়ে দিন। إِنِّىْ عَبْدُكَ বাদশাহের করুণা প্রার্থনার কী আবেদনপূর্ণ শিরোনাম “ইয়া আল্লাহ! আমি আপনার দাস, আমার পিতা আপনার দাস, আমার মাতা আপনার দাসী। আমার অস্তিত্বের প্রতিটি কণায় আপনারই দাসত্বের মোহর অঙ্কিত। نَاصِيَتِىْ بِيَدِكَ (আমার ঝুঁটি আপনার কব্জায়)। পরিভাষায় এখতিয়ার ও কর্তৃত্ব বোঝাতে ব্যবহৃত হয়। আরো দেখুন টীকা ১৭৩ أَوِ اسْتَأْثَرْتَ بِه فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ (আপনার কাছেই গোপন রেখেছেন)। এ থেকে বোঝা যায়, আল্লাহ তা‘আলার এমন কিছু নাম ও গুণ আছে, যা কোনো মানুষকে জানানো হয়নি এবং কোনো আসমানী কিতাবেও উল্লেখ করা হয়নি; বরং আল্লাহ তা‘আলা সবার নিকট থেকে তা গোপন রেখেছেন। أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِه نَفْسَكَ ‘ইসম’ শব্দের প্রসিদ্ধ অর্থ নাম। কিন্তু কুরআনী পরিভাষায় গুণ ও বৈশিষ্ট্যের উপরও এ শব্দের প্রয়োগ হয়েছে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে