গুনাহ মাফ, জীবন-জীবিকা, হিদায়াত ও উত্তম চরিত্রের দু‘আ
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَذُنُوْبِيْ كُـلَّهَا. اَللّٰهُمَّ انْعَشْنِيْ وَأَحْيِنِيْ وَارْزُقْنِيْ، وَاهْدِنِيْ لِصَالِحِ الْأَعْمَالِ وَالْاَخْلَاقِ، إِنَّهٗ لَا يَهْدِيْ لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ سَيِّئَهَاۤ إِلَّا أَنْتَ.
উচ্চারণঃআল্লাহুম্মাগফির লী খাতায়ায়া ওয়া জুনূবী কুল্লাহা। আল্লাহুম্মা আন‘আশনী ওয়া আহয়িনী ওয়ারযুকনী, ওয়াহদিনী লিসালিহিল আ‘মালি ওয়াল আখলাকি। ইন্নাহূ লা ইয়াহদী লিসালিহিহা, ওয়ালা ইয়াসরিফু সাইয়িআহা ইল্লা আনতা।
হে আল্লাহ! আমার সমস্ত ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমাকে সজীবতা ও শক্তি দান করুন, আমাকে জীবিত রাখুন, আমাকে রিজিক দান করুন এবং আমাকে নেক আমল ও উত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ উত্তম আমলের দিকে পথ দেখাতে পারে না এবং মন্দ কাজ ও মন্দ চরিত্র থেকে বিরত রাখতে পারে না।
সহীহ মুসলিম, হাদীস নং ৭১৩; আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন, হাদীস নং ৫৯৪২; আল-মু‘জামুল আওসাত, হাদীস নং ৪৪৪২; আল-মু‘জামুল আওসাত, ৯/১৫৭, হাদীস নং ৯৪১১; আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ, হাদীস নং ১২১।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে