সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার দু‘আ
اَللّٰهُمَّ رَبَّ السَّمٰوٰتِ السَّبْعِ وَمَاۤ أَظَلَّتْ! وَرَبَّ الْأَرَضِيْنَ وَمَاۤ أَقَلَّتْ! وَرَبَّ الشَّيَاطِيْنِ وَمَاۤ أَضَلَّتْ! كُنْ لِيْ جَارًا مِّنْ شَرِّ خَلْقِكَ أَجْمَعِيْنَ أَنْ يَّفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِّنْهُمْ أَوْ أَنْ يَّطْغٰى عَزَّ جَارُكَ وَتَـبَارَكَ اسْمُكَ .
উচ্চারণঃআল্লাহুম্মা রব্বাস-সামাওয়াতিস-সাব‘ই ওয়া মা আযাল্লাত, ওয়া রব্বাল-আরাযীনা ওয়া মা আকাল্লাত, ওয়া রব্বাশ-শায়াতীনি ওয়া মা আযাল্লাত, কুন লী জারাম মিন শাররি খালকিকা আজমাঈন, আন ইয়াফরুতা ‘আলাইয়া আহাদুম মিনহুম আও আন ইয়াতগা। ‘আযযা জারুকা, ওয়া তাবারাকা ইসমুক।
হে আল্লাহ! সাত আসমান ও যা কিছু তা ছায়া দেয়, সেসবের রব! জমিনসমূহ ও যা কিছু তা ধারণ করে, সেসবের রব! শয়তানদের ও যাদের তারা পথভ্রষ্ট করে, তাদের রব! আপনার সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আপনি আমার আশ্রয়দাতা হোন—যেন তাদের কেউ আমার ওপর বাড়াবাড়ি করতে না পারে কিংবা সীমালঙ্ঘন না করে। আপনার আশ্রয়প্রাপ্ত সম্মানিত, আর আপনার নাম বরকতময়।
ইমাম তাবারানী, আদ-দু‘আ, হাদীস নং ১০৮৪, পৃষ্ঠা ৩৩২; জামে‘ আত-তিরমিযী, হাদীস নং ৩৫২৩।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে