জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের দু‘আ
أَسْأَلُكَ بِنُوْرِ وَجْهِكَ الَّذِيْۤ أَشْرَقَتْ لَهُ السَّمٰوٰتُ وَالأَرْضُ، وَبِكُلِّ حَقٍّ هُوَ لَكَ، وَبِحَقِّ السَّآئِلِيْنَ عَلَيْكَ أَنْ تُقِيْلَنِيْ وَأَنْ تُجِيْرَنِيْ مِنَ النَّارِ بِقُدْرَتِكَ.
উচ্চারণঃআসআলুকা বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুস সামাওয়াতু ওয়াল আরদু, ওয়া বিকুল্লি হাক্কিন হুয়া লাকা, ওয়া বিহাক্কিস সা-ইলীনা ‘আলাইকা আন তুকীলানী ওয়া আন তুজীরানী মিনান নারি বিকুদরাতিক।
আমি আপনার সেই সত্তার নূরের উসিলায় প্রার্থনা করছি, যার দ্বারা আসমানসমূহ ও জমিন আলোকিত হয়েছে। আপনার জন্য নির্ধারিত প্রতিটি হকের উসিলায় এবং আপনার কাছে প্রার্থনাকারীদের হকের উসিলায় প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার কুদরতে জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিন।
আত-তাবারানী, আল-মু‘জামুল কাবীর, ৮/২৬৪, হাদীস নং ৮০২৭; আল-হাইসামী, মাজমাউয যাওয়ায়েদ, ১০/১১৭।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে