দুনিয়াবী সুস্থতা ও উভয় জগতের কল্যাণ চেয়ে দু‘আ
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِيْ. اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَاۤمِنْ رَوْعَاتِيْ. اَللّٰهُمَّ احْفَظْنِيْ مِنْۢ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ، وَعَنْ يَّمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ .
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ‘আফওয়া ওয়াল ‘আফিয়াতা ফী দীনী ওয়া দুনইয়ায়া ওয়া আহলী ওয়া মালী। আল্লাহুম্মাসতুর ‘আওরাতী ওয়া আমিন রাও‘আতী। আল্লাহুম্মাহফাযনী মিন বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফী, ওয়া ‘আন ইয়ামীনী ওয়া ‘আন শিমালী ওয়া মিন ফাওকী, ওয়া আ‘ঊযু বি‘আযামাতিকা আন উগতা-লা মিন তাহতী।
হে আল্লাহ! আমি আপনার কাছে আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের ক্ষেত্রে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার দোষ-ত্রুটি গোপন রাখুন এবং আমার ভয়-ভীতি থেকে আমাকে নিরাপদ রাখুন। হে আল্লাহ! আমার সামনে, পেছনে, ডানে, বামে ও ওপর থেকে আমাকে হেফাজত করুন। আর আপনার মহত্ত্বের উসিলায় নিচ দিক থেকে আকস্মিক বিপদে আক্রান্ত হওয়া থেকে আপনার আশ্রয় চাই।
সুনানে আবু দাউদ, হাদীস নং ৫০৭৪; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৭১; মুসনাদে আহমাদ, হাদীস নং ৪৭৮৫
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে