বরকত লাভ ও বঞ্চনার পরীক্ষায় অবিচল থাকার দু‘আ
اَللّٰهُمَّ ضَعْ فِيْۤ أَرْضِنَا بَرَكَتَهَا وَزِيْنَتَهَا وَسَكَنَهَا، وَلَا تَحْرِمْنِيْ بَرَكَة َ مَاۤ أَعْطَيْتَنِيْ، وَلَا تَفْتِنِّيْ فِيْمَاۤ أَحْرَمْتَنِيْ.
উচ্চারণঃআল্লাহুম্মা দা‘ ফী আরদিনা বারাকাতাহা ওয়া যীনাতাহা ওয়া সাকানাহা, ওয়া লা তাহরিমনী বারাকাতা মা আ‘তাইতানী, ওয়া লা তাফতিন্নী ফীমা আহরামতানী।
হে আল্লাহ! আমাদের জমিনে তার বরকত, সৌন্দর্য ও প্রশান্তি দান করুন। আপনি আমাকে যা দান করেছেন, তার বরকত থেকে আমাকে বঞ্চিত করবেন না। আর যা থেকে আমাকে বঞ্চিত রেখেছেন, তা দিয়ে আমাকে পরীক্ষায় ফেলবেন না।
আল-মু‘জামুল আওসাত, হাদীস নং ৪৬৯২; মাজমাউয যাওয়ায়েদ, খণ্ড ১০, পৃষ্ঠা ১৮৫; আল-মু‘জামুল আওসাত, খণ্ড ৭, পৃষ্ঠা ১৪৪, হাদীস নং ৭১১০; আল-মাতালিবুল ‘আলিয়াহ, হাদীস নং ৩৩৪৬।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে