জীবনের শেষাংশ, আমলের পরিণতি ও আল্লাহর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য লাভের দুআ
اَللّٰهُمَّ اجْعَلْ خَيْرَ عُمُرِيْ اٰخِرَهٗ وَخَيْرَ عَمَلِيْ خَوَاتِمَهٗ، وَخَيْرَ أَيَّامِيْ يَوْمَ أَلْقَاكَ فِيْهِ، يَا وَلِيَّ الْإِسْلَامِ وَأَهْلِه ! ثَبِّتْنِيْ بِه حَتّٰى أَلْقَاكَ. أَسْأَلُكَ غِنَايَ وَغِنٰى مَوْلَايَ.
উচ্চারণঃআল্লাহুম্মাজ‘আল খাইরা ‘উমুরী আখিরাহু, ওয়া খাইরা ‘আমালী খাওয়াতিমাহু, ওয়া খাইরা আইয়ামী ইয়াওমা আলকাকা ফীহি। ইয়া ওয়ালিয়্যাল ইসলামি ওয়া আহলিহী! সাব্বিতনী বিহী হাত্তা আলকাকা। আসআলুকা গিনায়া ওয়া গিনা মাওলায়া।
হে আল্লাহ! আমার জীবনের শেষাংশকে সর্বোত্তম করুন, আমার আমলের পরিণতিকে সর্বোত্তম করুন এবং আমার দিনগুলোর মধ্যে সেই দিনটিকে সর্বোত্তম করুন, যেদিন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। হে ইসলাম ও ইসলামের অনুসারীদের অভিভাবক! আপনার সঙ্গে সাক্ষাৎ করা পর্যন্ত আমাকে এর ওপর অবিচল রাখুন। আমি আপনার কাছে আমার ও আমার অভিভাবকের অভাবমুক্তি প্রার্থনা করছি।
ইমাম তাবারানী (রহ.), আল-মু‘জামুল আওসাত, খণ্ড ৯, পৃষ্ঠা ১৫৭; ইমাম তাবারানী (রহ.), আল-মু‘জামুল আওসাত, খণ্ড ১, পৃষ্ঠা ২০৬, হাদীস নং ৬৬১; ইমাম বুখারী (রহ.), আল-আদাবুল মুফরাদ, হাদীস নং ৬৬২।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে