জীবনের সর্বক্ষেত্রে কল্যাণ, নেক আমল ও জান্নাতের উচ্চ মর্যাদা লাভের দু‘আ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাসআলাতি, ওয়া খাইরাদ দু‘আ-ই, ওয়া খাইরান নাজাহি, ওয়া খাইরাল ‘আমালি, ওয়া খাইরাস সাওয়াবি, ওয়া খাইরাল হায়াতি, ওয়া খাইরাল মামাতি। ওয়া সাব্বিতনী, ওয়া সাক্কিল মাওয়াযী-নী, ওয়া হাক্কিক ঈমানী, ওয়ারফা‘ দারাজাতী, ওয়া তাকাব্বাল সালাতী। ওয়া আসআলুকাদ দারাজাতিল ‘উলা মিনাল জান্নাতি। আমীন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাওয়াতিহাল খাইরি ওয়া খাওয়াতিমাহু, ওয়া জাওয়ামি‘আহু, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া যাহিরাহু ওয়া বাতিনাহু। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা মা-আতী, ওয়া খাইরা মা-আফ‘আলু, ওয়া খাইরা মা-আ‘মালু, ওয়া খাইরা মা-বাতানা, ওয়া খাইরা মা-যাহারা।
হে আল্লাহ! আমি আপনার কাছে সর্বোত্তম প্রার্থনা, সর্বোত্তম দুআ, সর্বোত্তম সফলতা, সর্বোত্তম আমল, সর্বোত্তম প্রতিদান, সর্বোত্তম জীবন ও সর্বোত্তম মৃত্যু প্রার্থনা করছি। আমাকে অবিচল রাখুন, আমার আমলের পাল্লা ভারী করুন, আমার ঈমানকে সুদৃঢ় করুন, আমার মর্যাদা উন্নীত করুন এবং আমার নামাজ কবুল করুন। আমি আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাসমূহ প্রার্থনা করছি। আমীন। হে আল্লাহ! আমি আপনার কাছে কল্যাণের সূচনাসমূহ, পরিণতিসমূহ, সামগ্রিক কল্যাণ, এর শুরু ও শেষ এবং প্রকাশ্য ও গোপন—সব ধরনের কল্যাণ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার কাছে যা কিছু আমার কাছে আসে, আমি যা কিছু করি, যে আমল করি এবং যা কিছু গোপনে ও প্রকাশ্যে সংঘটিত হয়—এসবের মধ্যে সর্বোত্তম কল্যাণ প্রার্থনা করছি।
–মুসতাদরাক: ১: ৫২০; মুজামুল কাবীর (তাবরানী), ২৩: ৩১৬
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে