জান্নাত, কল্যাণকর আমল ও শুভ পরিণতি লাভের দুআ
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَآءٍ تَقْضِيْهِ لِيْ خَيْرًا، وَأَسْأَلُكَ مَا قَضَيْتَ لِيْ مِنْ أَمْرٍ أَنْ تَجْعَلَ عَاقِبَتَهٗ رُشْدًا.
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সা-আলাকা ‘আবদুকা ওয়া নাবিয়্যুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও ‘আমালিন, ওয়া আসআলুকা আন তাজ‘আলা কুল্লা কাদা-ইন তাকদীহী লী খাইরান, ওয়া আসআলুকা মা কাদাইতা লী মিন আমরিন আন তাজ‘আলা ‘আকিবাতাহু রুশদান।
হে আল্লাহ! আপনার বান্দা ও নবী আপনার কাছে যে কল্যাণ প্রার্থনা করেছেন, আমিও আপনার কাছে সেই কল্যাণ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত এবং এমন কথা ও কাজ প্রার্থনা করছি, যা জান্নাতের নিকটবর্তী করে। আপনার কাছে আরও প্রার্থনা করছি, আপনি আমার জন্য যে ফয়সালাই করুন, তা যেন আমার জন্য কল্যাণকর হয়। আর আমার জন্য যে বিষয়ই নির্ধারণ করুন, তার পরিণতি যেন সঠিক ও মঙ্গলজনক হয়।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৪৬
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে