নেক আমল, আল্লাহর ভালোবাসা ও তাঁর নৈকট্য লাভের দুআ
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِيْنِ، وَأَنْ تَغْفِرَ لِيْ وَتَرْحَمَنِيْ، وَإِذَاۤ أَرَدْتَ بِقَوْمٍ فِتْنَةً فَتَوَفَّنِيْ غَيْرَ مَفْتُوْنٍ، أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُّحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُّقَرِّبُ إِلٰى حُبِّكَ.
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি‘লাল খাইরাতি ওয়া তারকাল মুনকারাতি, ওয়া হুব্বাল মাসাকীনি, ওয়া আন তাগফিরা লী ওয়া তারহামানী, ওয়া ইযা আরাদতা বি-কাওমিন ফিতনাতান ফাতাওয়াফফানী গাইরা মাফতুনিন। আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, ওয়া হুব্বা ‘আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা।
হে আল্লাহ! আমি আপনার কাছে নেক কাজ করা, মন্দ কাজ পরিত্যাগ করা এবং মিসকিনদের ভালোবাসা প্রার্থনা করছি। আর প্রার্থনা করছি, আপনি যেন আমাকে ক্ষমা করেন ও আমার প্রতি দয়া করেন। যখন আপনি কোনো সম্প্রদায়ের জন্য ফিতনার ইচ্ছা করেন, তখন আমাকে ফিতনায় পতিত না করে মৃত্যু দান করুন। আমি আপনার ভালোবাসা, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা এবং যে আমল আমাকে আপনার ভালোবাসার নিকটবর্তী করে, সেই আমলের ভালোবাসা প্রার্থনা করছি।
জামে' তিরমিযী, হাদীস নং: ৩২৩৫
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে