পারস্পরিক সম্প্রীতি, হিদায়াত, পবিত্রতা ও নিয়ামতের বরকত লাভের দুআ
আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলূবিনা, ওয়া আসলিহ যাতা বাইনিনা, ওয়াহদিনা সুবুলাস সালামি, ওয়া নাজ্জিনা মিনায যুলুমাতি ইলান নূরি, ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, ওয়া বারিক লানা ফী আসমা‘ইনা, ওয়া আবসারিনা, ওয়া কুলূবিনা, ওয়া আযওয়াজিনা, ওয়া যুররিয়্যাতিনা, ওয়া তুব ‘আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম। ওয়াজ‘আলনা শাকিরীনা লিনি‘মাতিকা, মুছনীনা বিহা ‘আলাইকা, কাবিলীহা, ওয়া আতমিমহা ‘আলাইনা।
হে আল্লাহ! আমাদের অন্তরসমূহের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দিন, আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন, আমাদের শান্তির পথসমূহের হিদায়াত দান করুন এবং আমাদের অন্ধকার থেকে আলোর দিকে মুক্তি দিন। প্রকাশ্য ও অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতা থেকে আমাদের দূরে রাখুন। আমাদের কান, চোখ, অন্তর, স্ত্রী-পরিবার ও সন্তান-সন্ততিতে বরকত দান করুন। আমাদের তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি অধিক তাওবা কবুলকারী, পরম দয়ালু। আমাদের এমন বানিয়ে দিন, যেন আমরা আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি, সেই নিয়ামতের কারণে আপনার প্রশংসা করি, সেগুলো গ্রহণ করি এবং আমাদের প্রতি আপনার নিয়ামতসমূহ পূর্ণ করে দিন।
সুনানে আবু দাউদ, হাদীস নং: ৯৬৯
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে