দু'আ
দুনিয়া-আখিরাতের যাবতীয় বিপদ, ফিতনা ও অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার দুআ
সকল দু'আ একত্রে দেখুন
দুনিয়া-আখিরাতের যাবতীয় বিপদ, ফিতনা ও অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার দুআ
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল হারামি, ওয়াল মাগরামি ওয়াল মা’ছামি, ওয়া মিন ‘আযাবিন নারি ওয়া ফিতনাতিন নারি, ওয়া ফিতনাতিল কাবরি ওয়া ‘আযাবিল কাবরি, ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকরি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, ওয়া মিনাল কাসওয়াতি ওয়াল গাফলাতি, ওয়াল ‘আইলাতি ওয়ায যিল্লাতি, ওয়াল মাসকানাতি ওয়াল ফাকরি, ওয়াল কুফরি ওয়াল ফুসূকি ওয়াশ শিকাকি, ওয়াস সুম‘আতি ওয়াল রিয়া-ই, ওয়া মিনাস সামামি ওয়াল বাকামি, ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যি-ইল আসকামি, ওয়া দালা‘ইদ দাইনি, ওয়া মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়াল বুখলি ওয়া গালাবাতির রিজালি, ওয়া মিন আন উরাদ্দা ইলা আরযালিল ‘উমুরি, ওয়া ফিতনাতিদ দুনইয়া, ওয়া মিন ‘ইলমিল লা ইয়ানফা‘উ, ওয়া মিন নাফসিল লা তাশবা‘উ, ওয়া মিন কালবিল লা ইয়াখশা‘উ, ওয়া মিন দা‘ওয়াতিল লা ইউস্তাজাবু লাহা।
হে আল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্যজনিত দুর্বলতা, ঋণের বোঝা ও পাপ থেকে আশ্রয় চাই। জাহান্নামের শাস্তি ও তার ফিতনা, কবরের ফিতনা ও শাস্তি, প্রাচুর্যের ফিতনা এবং অভাবের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই। দাজ্জালের ফিতনা, জীবন ও মৃত্যুর ফিতনা, অন্তরের কঠোরতা, উদাসীনতা, অভাব, লাঞ্ছনা, দারিদ্র্য, কুফর, পাপাচার, বিভেদ, লোক-শোনানো আমল ও রিয়া থেকে আশ্রয় চাই। বধিরতা, বোবা হওয়া, উন্মাদনা, কুষ্ঠরোগ ও যাবতীয় মন্দ রোগ থেকে আশ্রয় চাই। ঋণের বোঝা, দুশ্চিন্তা, দুঃখ, কৃপণতা ও মানুষের প্রাধান্য থেকে আশ্রয় চাই। আমাকে যেন জীবনের নিকৃষ্ট বার্ধক্যে ফিরিয়ে দেওয়া না হয়। দুনিয়ার ফিতনা, অনুপকারী জ্ঞান, অতৃপ্ত আত্মা, আল্লাহর ভয়ে অবনত হয় না এমন অন্তর এবং কবুল হয় না এমন দুআ থেকেও আপনার আশ্রয় চাই।
সহীহ বুখারী, হাদীস নং ২৮২৩, ৬৩৭১; সহীহ মুসলিম, হাদীস নং ২৭০৬; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৬৭৬০; আল-মুস্তাদরাক ‘আলাস সহীহাইন, হাদীস নং ১৯৬৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯৩০৮; সুনানে নাসাঈ আল-কুবরা, হাদীস নং ৭৮১৫।
সম্পূর্ণ দুআটি একটিমাত্র হাদীসের হুবহু পাঠ নয়; এর বিভিন্ন অংশ একাধিক হাদীসে বর্ণিত হয়েছে।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে