দীন, দুনিয়া ও আখিরাতের সংশোধন এবং কল্যাণময় জীবনের দু‘আ
اَللّٰهُمَّ أَصْلِحْ لِيْ دِينِىَ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِىْ، وَأَصْلِحْ لِيْ دُنْيَاىَ الَّتِيْ فِيْهَا مَعَاشِىْ، وَأَصْلِحْ لِيْ اٰخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ، وَاجْعَلْ الْحَيٰوةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ.
উচ্চারণঃআল্লাহুম্মা আসলিহ লী দীনিয়াল্লাযী হুয়া ‘ইসমাতু আমরী, ওয়া আসলিহ লী দুনইয়ায়াল্লাতী ফীহা মা‘আশী, ওয়া আসলিহ লী আখিরাতিয়াল্লাতী ফীহা মা‘আদী, ওয়াজ‘আলিল হায়াতা যিয়াদাতাল লী ফী কুল্লি খাইরিন, ওয়াজ‘আলিল মাওতা রাহাতাল লী মিন কুল্লি শাররিন।
হে আল্লাহ! আমার দীনকে সংশোধন করে দিন, যা আমার সকল কাজের সুরক্ষাকবচ। আমার দুনিয়াকে সংশোধন করে দিন, যেখানে আমার জীবিকা রয়েছে। আমার আখিরাতকে সংশোধন করে দিন, যেখানে আমাকে ফিরে যেতে হবে। আমার জীবনকে প্রতিটি কল্যাণ বৃদ্ধির মাধ্যম বানিয়ে দিন এবং মৃত্যুকে আমার জন্য সকল অনিষ্ট থেকে মুক্তির আরামের মাধ্যম বানিয়ে দিন।
সহীহ মুসলিম, হাদীস: ২৭২০।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে