দু‘আ-৪১
اَللّٰهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَآءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ.
উচ্চারণঃআল্লাহুম্মাগ্সিল খাত্বা-ইয়ায়া বিমা-য়িস্ সালজি ওয়াল বারাদি, ওয়া নাক্কি কালবী মিনাল খাত্বা-ইয়া, কামা ইউনাক্কাস্ সাওবুল আবইয়াদু মিনাদ দানাসি, ওয়া বা-ইদ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়ায়া, কামা বা-আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি।
ইয়া আল্লাহ! আপনি আমার সমুদয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর যাবতীয় পাপ থেকে পরিচ্ছন্ন করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয়। আমার ও আমার গুনাহসমূহের মধ্যে এতটা ব্যবধান করে দিন, যতটা ব্যবধান আপনি দুনিয়ার পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে করেছেন।
সহীহ বুখারী, হাদীস নং: ৬৩৭৫
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে