দু‘আ-ই মাসুরাহ-১ (তাওবা ও ক্ষমাপ্রার্থনার দু‘আ)
আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসী যুলমান কাসিরা, ওয়া লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আন্তা, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম।
হে আল্লাহ! আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি। আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।
সহীহ বুখারী, হাদীস নং: ৮৩৪; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫৩১
সহীহ বুখারী, হাদীস নং: ৮৩৪; সুনানে তিরমিযী, হাদীস নং: ৩৫৩১; সুনানে নাসায়ী, হাদীস নং: ৬৩০৩; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৩৮৩৫
হযরত আবূ বকর সিদ্দীক (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয়নবী ﷺ এর নিকট আবেদন করলাম যে, আমাকে এমন একটি দু‘আ শিখিয়ে দিন যা আমি নামাযে পড়ব। তিনি বলেন প্রিয় নবী (ﷺ) আমাকে দু‘আয়ে মাছুরা পড়ার নির্দেশ দিলেন।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে