হিদায়াত ও তাকওয়ার জন্য দু‘আ
۞ اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
উচ্চারণঃআল্ল-হুম্মা ইন্নী আস্আলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল “আফা-ফা ওয়াল গিনা।
হে আল্লাহ! আমি তোমার কাছে হিদায়াত, তাকওয়া, বিপদমুক্ততা ও সচ্চলতার জন্য প্রার্থনা করছি।
সহীহ মুসলিম, হাদীস নং: ২৭২১
সুনানে আবু দাউদ, হাদীস নং: ১৪৮২
আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুআর মধ্যে জাওয়ামি (অর্থাৎ এরূপ দুআ যার মধ্যে দুনিয়া ও আখিরাতের বিষয় উল্লেখ থাকে; যে দুআর মধ্যে সমস্ত মুসলমান শামিল অথবা এরূপ দুআ যা স্বয়ংসম্পূর্ণ) কে ভালবাসতেন এবং এটা ব্যতীত অন্য সব কিছু তিনি পরিত্যাগ করতেন।
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে