তালবিয়া
ইহরাম অবস্থায় ‘তালবিয়া’ পাঠ করতে হয়।
তালবিয়ার বাক্যগুলো এরূপ:-
۞ لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيْكَ لَكَ
উচ্চারণঃলাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি'মাতা লাকা ওয়াল মুলক লা-শারীকা লাক।
আমি উপস্থিত, হে আল্লাহ্! আমি উপস্থিত; আমি উপস্থিত, তোমার কোন শরীক নেই, আমি উপস্থিত; নিশ্চয় সব প্রশংসা এবং অশেষ অনুগ্রহ এবং আধিপত্যের তুমিই মালিক তোমার কোন অংশীদার নেই।
সহীহ বুখারী, হাদীস নং: ১৫৪৯, ১৫৫০; সহীহ মুসলিম, হাদীস নং: ১১৮৪, ১২১৮; সুনানে আবূ দাউদ, হাদীস নং: ১৮১২; সুনানে তিরমিযী, হাদীস নং: ৮২৫; ৮২৬
ইহরাম, হজ্জ ও উমরাহর জন্য তালবিয়া পাঠ করা একান্ত জরুরী। হজ্জে ৩টি ফরযের এটা অন্যতম। বি:দ্র: মসজিদে হারামে প্রবেশের পূর্বে তালবিয়া বলা বন্ধ করতে হবে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে