স্ত্রী-সন্তান ও পরিবারের জন্য দু‘আ
রাব্বানা হাব্ লানা মিন্ আয্ওয়াজ্বিনা ওয়া যুররিইয়্যাতিনা ক্বুরওয়াতা আ’ইউনিওঁ ওয়াজ্ব’আলঅনা লিল্ মুত্তাক্বিনা ইমামা।
হে আমাদের রব! তুমি আমাদেরকে এমন স্ত্রী-সন্তান দান কর যাদের দর্শনে আমাদের চক্ষুশীতল হয়ে যাবে। তুমি আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম (অভিভাবক) বানিয়ে দাও।
সূরা আল-ফুরকান আয়াত নং: ৭৪
তাফসীরে ইবনে কাসীর
যারা আল্লাহর কাছে প্রার্থনা করে যে, তিনি যেন তাদের সন্তান-সন্ততির মধ্য থেকে এমন লোক সৃষ্টি করেন, যারা তাঁর আনুগত্য করবে এবং একমাত্র তাঁরই ইবাদত করবে—তাঁর কোনো শরিক নেই। ইবনু আব্বাস রাযি. বলেন: এর দ্বারা তারা এমন সন্তান কামনা করে, যারা নেক আমল করবে। ফলে দুনিয়া ও আখিরাতে তাদের দেখে তাদের চোখ জুড়িয়ে যাবে। ইকরিমা রহ. বলেন: তারা এর দ্বারা সন্তানদের সৌন্দর্য বা রূপ-লাবণ্য কামনা করেননি; বরং তারা চেয়েছেন, তাদের সন্তানরা যেন আল্লাহর অনুগত হয়। হাসান বসরী রহ.-কে যখন এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন: এর অর্থ হলো—আল্লাহ যেন কোনো মুসলিম বান্দাকে তার স্ত্রী, ভাই এবং নিকটজনদের মধ্যে আল্লাহর আনুগত্য দেখতে দেন। আল্লাহর কসম! কোনো মুসলিমের চোখের জন্য এর চেয়ে অধিক প্রশান্তিদায়ক আর কিছু নেই যে, সে তার সন্তান, নাতি-নাতনি, ভাই অথবা কোনো প্রিয়জনকে আল্লাহর অনুগত অবস্থায় দেখতে পায়।”
দু'আর বিষয়সমূহ
40টি বিষয় পাওয়া গেছে