আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ২৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৪। ইকরিমা (রাহঃ) বর্ণনা করেনঃ আমি আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ)-কে দেখেছি তিনি লুঙ্গির সম্মুখ ও প্রান্তভাগ পায়ের উপর ঝুলিয়ে পরতেন এবং পেছনের অংশ উঁচু রাখতেন। আমি তাঁকে বললাম, এটা লুঙ্গি পরিধানের কোন নিয়ম ? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে এভাবেই লুঙ্গি পরিধান করতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
274 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى، نَا عِكْرِمَةُ، قَالَ: رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يَأْتَزِرُ فَيَضَعُ حَاشِيَةَ إِزَارِهِ مِنْ مُقَدَّمِهِ عَلَى ظَهْرِ قَدَمِهِ، وَيَرْفَعُ مُؤَخَّرَهُ، فَقُلْتُ: مَا هَذِهِ الْإِزْرَةُ؟ فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتَزِرُهَا
হাদীস নং: ২৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৫। মুহাম্মাদ ইব্ন আবু ইয়াহ্ইয়াও উপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
275 [ص:141] حَدَّثَنَا ابْنُ سَوَّارٍ الْهَاشِمِيُّ، نَا أَبُو بِلَالٍ، نَا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ২৭৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৬। হযরত হুজায়মী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করলেন। সেই সময় তিনি এমন একখানা সুতি লুঙ্গি পরিহিত ছিলেন, যার প্রান্তভাগ ছিল এলোমেলো।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
276 - حَدَّثَنَا مَحْمُودٌ الْوَاسِطِيُّ، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا خَالِدٌ بْنُ مَخْلَدٍ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ الْحَسَنِ، قَالَ: سَمِعْتُ سَهْمَ بْنَ الْمُعْتَمِرِ، يُحَدِّثُ عَنِ الْهُجَيْمِيِّ، أَنَّهُ لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا هُوَ مُتَّزِرٌ بِإِزَارِ قُطْنٍ قَدِ انْتَثَرَتْ حَاشِيَتُهُ
তাহকীক:
হাদীস নং: ২৭৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৭। হাসান বস্রী (রাহঃ) থেকে বর্ণিত, (তিনি বলেন) বনী সালীত গোত্রের এক সম্মানিত ব্যক্তি আমাকে বলেন যে, আমি জাহিলী যুগে একটি বিষয়ে কথা বলার জন্য নবী (ﷺ) -এর কাছে গেলাম। তিনি সে সময় উপবিষ্ট ছিলেন। তাঁর চারপাশে মানুষ বৃত্তাকারে বসেছিলো এবং তিনি তাদেরকে সম্বোধন করে কথা বলছিলেন। সেই সময় তিনি একখানা মোটা সুতি লুঙ্গি পরেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
277 - أَخْبَرَنَا بُهْلُولٌ الْأَنْبَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ مُبَارَكِ بْنِ فَضَالَةَ، عَنِ الْحَسَنِ، أَنَّ شَيْخًا مِنْ بَنِي سُلَيْطٍ أَخْبَرَهُ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُكَلِّمُهُ فِي شَيْءٍ أُصِيبَ لَنَا فِي الْجَاهِلِيَّةِ، فَإِذَا هُوَ قَاعِدٌ، وَعَلَيْهِ حَلْقَةٌ قَدْ أَطَافَتْ بِهِ، وَهُوَ يُحَدِّثُ الْقَوْمَ، وَعَلَيْهِ إِزَارُ قُطْنٍ لَهُ غَلِيظٌ
তাহকীক:
হাদীস নং: ২৭৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৮। হযরত উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফাদাকে তৈরী একটি চাদর নিলেন এবং তার মধ্যে আহ্লে বায়তদের নিয়ে বললেন, এরাই হচ্ছে আমার আহলে বায়ত এবং আমার পরিবার।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
278 - حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الْوَسْقَنْدِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ النَّوَا الْكُوفِيُّ، نَا عُمَرُ بْنُ خَالِدٍ أَبُو حَفْصٍ الْأَعْشَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَمَّنْ حَدَّثَهُ عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كِسَاءً لَهُ فَدَكِيًّا، فَأَدَارَهُ عَلَيْهِمْ، ثُمَّ قَالَ: هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَحَامَّتِي
হাদীস নং: ২৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৭৯। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে পথে চলছিলাম। সে সময় তাঁর গায়ে নাজরানে তৈরী মোটা পাড়বিশিষ্ট একখানা চাদর ছিলো।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
279 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا يُونُسُ، نَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَيْهِ رِدَاءٌ نَجْرَانِيُّ غَلِيظُ الْحَاشِيَةِ
হাদীস নং: ২৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮০। হযরত উরওয়া ইব্ন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চাদর চার হাত লম্বা ও আড়াই হাত প্রস্থ ছিল। তাঁর কাছে সবুজ রংের একখানা কাপড় ছিল। বাইরের প্রতিনিধি দল তাঁর কাছে সাক্ষাতের জন্য আসলে তিনি তা পরিধান করে তাদের সাক্ষাৎ দিতেন।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا بُهْلُولُ بْنُ إِسْحَاقَ الْإِنْبَارِيُّ، نَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ النَّيْسَابُورِيُّ، نَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ: كَانَ طُولُ رِدَاءِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةَ أَذْرُعٍ، وَعَرْضُهُ ذِرَاعَيْنِ وَنِصْفًا، وَكَانَ لَهُ ثَوْبٌ أَخْضَرُ، يَلْبَسُهُ لِلْوفُودِ إِذَا قَدِمُوا عَلَيْهِ
হাদীস নং: ২৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮১। হযরত উরওয়া (রাযিঃ) বলেন, যে পোশাক পরিধান করে রাসূলুল্লাহ্ (ﷺ) বহিরাগত প্রতিনিধিদের সাক্ষাৎ দান করতেন তা ছিলো একখানা সবুজ চাদর ও জুব্বা চাদরখানার দৈর্ঘ্য ছিলো চার হাত এবং প্রস্থ ছিলো দুই হাত ও এক বিঘত । নবী (ﷺ)-এর সেই জুব্বাটি বরকত লাভের জন্য বর্তমানে খলীফাদের কাছে সংরক্ষিত। জুব্বাটি খুবই পুরানো হয়ে গিয়েছে। সংরক্ষণ ও সাবধানতার জন্য তাঁরা সেটিকে ভাঁজ করে আরেকটি কাপড়ের মধ্যে রেখেছেন। এবং তাঁরা কেবল ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় তা ব্যবহার করে থাকেন।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
281 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، نَا الْحُسَيْنُ الْمَرْوَزِيُّ، نَا ابْنُ الْمُبَارَكِ، نَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، أَنَّ ثَوْبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يَخْرُجُ فِيهِ إِلَى الْوَفْدِ، رِدَاءٌ وَثَوْبٌ أَخْضَرُ طُولُهُ أَرْبَعَةُ أَذْرُعٍ، وَعِرْضُهُ ذِرَاعَانِ وَشِبْرٌ، وَهُوَ عِنْدِ الْخُلَفَاءِ الْيَوْمَ قَدْ كَانَ خَلَقَ فَطَوَوْهُ بِثَوْبٍ يَلْبَسُونَهُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى
তাহকীক:
হাদীস নং: ২৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন উঠে দাঁড়ালেন এবং মসজিদের মাঝখানে গিয়ে পৌঁছলেন। তখন এক বেদুঈন তাঁর কাছে গিয়ে পৌঁছলো এবং পেছন দিক থেকে তাঁর চাদর ধরে সজোরে টান দিলো। চাদর বেশ মোটা ছিলো। চাদর ধরে টান দেয়ায় তাঁর ঘাড়ে লাল দাগ পড়ে গেল।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
282 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا الْقَعْنَبِيُّ، نَا مُحَمَّدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يَوْمًا حَتَّى بَلَغَ وَسَطَ الْمَسْجِدِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيُّ فَجَبَذَ بِرِدَائِهِ مِنْ وَرَائِهِ، وَكَانَ رِدَاءً خَشِنًا فَحَمَّرَ رَقَبَتَهُ
হাদীস নং: ২৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮৩। ইসমাঈল ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন জাফর তার পিতার থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি এমন অবস্থায় নবী (ﷺ) -কে দেখেছি যখন তাঁর গায়ে জাফরানী রংের দুইখানা কাপড় অর্থাৎ একখানা চাদর ও পাগড়ি ছিলো।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
283 - أَخْبَرَنَا بُهْلُولٌ، نَا مُصْعَبُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ مَصْبُوغَانِ بِالزَّعْفَرَانِ، وَرِدَاءٌ، وَعِمَامَةٌ
তাহকীক:
হাদীস নং: ২৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮৪। ইসমাঈল ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন জা’ফর (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন; তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র দেহে হলুদ রংের দু’খানা কাপড় দেখেছি।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
284 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ، نَا مُصْعَبُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَيْنِ أَصْفَرَيْنِ
তাহকীক:
হাদীস নং: ২৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮৫। দালহাম ইব্ন সালিহ্ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি শুনেছি, আব্দুল্লাহ্ ইব্ন বুরাইদা (রাযিঃ) তার পিতা থেকে বর্ণনা করেন, (হাবশার বাদশাহ্) নাজাশী, নবী (ﷺ) -কে পত্র লিখে জানালেন যে, আপনার কওমের ও আপনার দ্বীনের অনুসারী উম্মে হাবিবা বিন্ত আবু সুফিয়ানকে আপনার সাথে বিয়ে দিয়েছি এবং আপনার জন্য একটি পূর্ণাঙ্গ উপহার অর্থাৎ কামিজ, পায়জামা, ইতাফ ও সাদা চামড়ার তৈরী মোজাও পাঠাচ্ছি। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) ওযূ করে সেই মোজার ওপর ‘মাসেহ্’ করলেন। হাদীসের বর্ণনাকারী সুলাইমান বলেন, আমি আমার উস্তাদ হায়সামকে জিজ্ঞেস করলাম ‘ইতাফ’ কি? তিনি বললেন, কাঁধের ওপর রাখার সবুজ রংের তায়লিসান চাদর। (বর্ণনাকারী বলেন) আমি আবার হায়সামকে বললাম, সালহাম এবং আব্দুল্লাহ্ ইব্ন বুরায়দার মাঝখানে কি আর কোন বর্ণনাকারী নেই ? তিনি বললেন, তাদের মাঝখানে বর্ণনাকারী হলেন ইব্ন হুজায়রা। তিনি অত্যন্ত নির্ভরতার সাথে জোর দিয়ে বললেন যে, তাদের দু’জনের মধ্যকার বর্ণনাকারী ইব্ন হুজায়রা।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
285 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الرَّازِيُّ، نَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْقَزَّازُ، نَا الْهَيْثَمُ بْنُ عَدِيٍّ، نَا دَلْهَمُ بْنُ صَالِحٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: إِنَّ النَّجَاشِيَّ كَتَبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّى قَدْ زَوَّجْتُكَ امْرَأَةً مِنْ قَوْمِكَ، وَهَيَ عَلَى دِينِكَ، أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ، وَأَهْدَيْتُ لَكَ هَدِيَّةً جَامِعَةً: قَمِيصًا، وَسَرَاوِيلَ، وَعِطَافًا، وَخُفَّيْنِ سَاذَجَيْنِ، فَتَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسَحَ عَلَيْهِمَا. قَالَ سُلَيْمَانُ: قُلْتُ لِلْهَيْثَمِ: مَا الْعَطَّافُ؟ قَالَ: الطَّيْلَسَانُ، قُلْتُ لِلْهَيْثَمِ: أَلَيْسَ بَيْنَهُمَا رَجُلٌ؟ ابْنُ حُجَيْرَةَ قَالَ قَوَّمَهُ لِي وَشَدَّدَهُ: ابْنُ حُجَيْرَةَ
তাহকীক:
হাদীস নং: ২৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পোশাকের বর্ণনা
২৮৬। ইসহাক ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন হারিস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সাতাশটি উটের বিনিময়ে এক সেট পোশাক খরিদ করেছিলেন এবং তা পরিধানও করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ حُلَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
286 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا هُدْبَةُ، نَا هَمَّامٌ، نَا قَتَادَةُ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى حُلَّةً بِسَبْعٍ وَعِشْرِينَ نَاقَةً فَلَبِسَهَا
তাহকীক:
হাদীস নং: ২৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পোশাকের বর্ণনা
২৮৭। বারাআ ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কখনো লাল চাদরে আবৃত কোন দীর্ঘ বাবরি চুল বিশিষ্ট লোককে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চেয়ে অধিক সুন্দর দেখিনি।
أبواب الكتاب
ذِكْرُ حُلَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
287 - حَدَّثَنَا مَحْمُودٌ الْوَاسِطِيُّ، نَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، نَا أَبُو وَكِيعٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ فِي حُلَّةٍ حَمْرَاءَ أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হাদীস নং: ২৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৮৮। কাতাদা (রাহঃ) বর্ণনা করেন, আমি আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ)-এর কোন্ পোশাক সবচেয়ে বেশী পছন্দনীয় বা প্রিয় ছিলো ? তিনি বললেন, ইয়ামানের সুতির নক্শা করা চাদর।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
288 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ: قُلْتُ لَهُ: أَيُّ اللِّبَاسِ أَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَعْجَبُ إِلَيْهِ؟ قَالَ: الْحِبَرَةُ
তাহকীক:
হাদীস নং: ২৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৮৯। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) -এর কাছে এক বেদুঈন এসে তাঁকে প্রশ্ন করেছেন, সেই সময় নবী (ﷺ)-এর গায়ে একখানা ডোরা বিশিষ্ট চাদর ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
289 - حَدَّثَنَا الْخُزَاعِيُّ، نا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، نا هَمَّامٌ، نا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنُ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ وَعَلَيْهِ بُرْدٌ
তাহকীক:
হাদীস নং: ২৯০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯০। সুলাইমান ইব্ন জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গেলাম। তিনি তাঁর সাহাবাদের সাথে বসেছিলেন। একখানা চাদর দিয়ে তিনি তাঁর পিঠ ও পায়ের নলা জড়িয়ে রেখেছিলেন। চাদরের পাড় তাঁর পায়ের ওপর পড়েছিলো।
সুলাইম ইব্ন জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে হাযির হলাম। তখন তিনি ‘ইহ্তিবা’ আকারে চাদর বেঁধে বসেছিলেন এবং চাদরের প্রান্তভাগ তাঁর দুই পায়ের ওপর পড়েছিলো।
সুলাইম ইব্ন জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে হাযির হলাম। তখন তিনি ‘ইহ্তিবা’ আকারে চাদর বেঁধে বসেছিলেন এবং চাদরের প্রান্তভাগ তাঁর দুই পায়ের ওপর পড়েছিলো।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
290 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نا حُسَيْنُ بْنُ حَسَنٍ، نا هُشَيْمٌ، نا يُونُسُ، عَنْ عَبْدِ اللَّهِ الْهُجَيْمِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ جَابِرٍ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ مَعَ أَصْحَابِهِ وَإِذَا هُوَ مُحْتَبِي بِبُرْدَةٍ قَدْ وَقَعَ هُدْبُهَا عَلَى قَدَمِهِ رُوَاهُ قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ قُرَّةَ بْنِ مُوسَى، عَنْ سُلَيْمِ بْنِ جَابِرٍ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدَةٌ وإِنَّ أَهْدَابَهَا لَعَلَى قَدَمَيْهِ
তাহকীক:
হাদীস নং: ২৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯১। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ)র কালো রংের ডোরা বিশিষ্ট চাদর পরিধান করলে হযরত আয়েশা (রাযিঃ) বললেন, আপনার গায়ে এই কাল চাদরখানা কি সুন্দরই না মানিয়েছে। আপনার দেহের লাল-সাদা মিশ্রিত রং চাদরের কাল রংকে অধিক ফুটিয়ে তুলছে এবং এর কাল রং আপনার শরীরের লাল-সাদা মিশ্রিত বর্ণকে আরো দীপ্তিময় করে তুলছে।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
291 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ بُرْدَةً سَوْدَاءَ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا أَحْسَنَهَا عَلَيْكَ يُشْرِبُ بَيَاضُكَ سَوَادَهَا، وَسَوَادُهَا بَيَاضَكَ
হাদীস নং: ২৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রত্যেক ঈদের সময় ডোরাদার ইয়ামানী চাদর পরিধান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
292 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَلِيٍّ الْعُمَرِيُّ، نا بِسْطَامُ بْنُ جَعْفَرٍ، نا إِبْرَاهِيمُ بْنُ أَبِي يَحْيَى، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ بُرْدَةً حِبَرَةً فِي كُلِّ عِيدٍ
হাদীস নং: ২৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৩। জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর একখানা লাল ডোরা বিশিষ্ট চাদর ছিলো। তিনি তা দুই ঈদ ও জুমু’আর দিনে পরিধান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
293 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ، نا سَهْلُ بْنُ عُثْمَانَ، نا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَأَةَ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدٌ أَحْمَرُ، يُلْبَسُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمْعَةِ