আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৯০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯০। সুলাইমান ইব্‌ন জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গেলাম। তিনি তাঁর সাহাবাদের সাথে বসেছিলেন। একখানা চাদর দিয়ে তিনি তাঁর পিঠ ও পায়ের নলা জড়িয়ে রেখেছিলেন। চাদরের পাড় তাঁর পায়ের ওপর পড়েছিলো।

সুলাইম ইব্‌ন জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে হাযির হলাম। তখন তিনি ‘ইহ্‌তিবা’ আকারে চাদর বেঁধে বসেছিলেন এবং চাদরের প্রান্তভাগ তাঁর দুই পায়ের ওপর পড়েছিলো।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
290 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نا حُسَيْنُ بْنُ حَسَنٍ، نا هُشَيْمٌ، نا يُونُسُ، عَنْ عَبْدِ اللَّهِ الْهُجَيْمِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ جَابِرٍ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ مَعَ أَصْحَابِهِ وَإِذَا هُوَ مُحْتَبِي بِبُرْدَةٍ قَدْ وَقَعَ هُدْبُهَا عَلَى قَدَمِهِ رُوَاهُ قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ قُرَّةَ بْنِ مُوسَى، عَنْ سُلَيْمِ بْنِ جَابِرٍ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدَةٌ وإِنَّ أَهْدَابَهَا لَعَلَى قَدَمَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হাঁটু খাড়া করে পিঠ ও পায়ের গোছা কাপড়ে জড়িয়ে বসাকে ‘ইহ্‌তিবা’ বলে। এভাবে বসা সবচাইতে আরামদায়ক। এভাবে বসলে যথেষ্ট আরাম পাওয়া যায় এবং ক্লান্তি অনুভূত হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান