আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯১। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ)র কালো রংের ডোরা বিশিষ্ট চাদর পরিধান করলে হযরত আয়েশা (রাযিঃ) বললেন, আপনার গায়ে এই কাল চাদরখানা কি সুন্দরই না মানিয়েছে। আপনার দেহের লাল-সাদা মিশ্রিত রং চাদরের কাল রংকে অধিক ফুটিয়ে তুলছে এবং এর কাল রং আপনার শরীরের লাল-সাদা মিশ্রিত বর্ণকে আরো দীপ্তিময় করে তুলছে।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
291 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ بُرْدَةً سَوْدَاءَ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا أَحْسَنَهَا عَلَيْكَ يُشْرِبُ بَيَاضُكَ سَوَادَهَا، وَسَوَادُهَا بَيَاضَكَ

হাদীসের ব্যাখ্যা:

এটা স্বাভাবিক, সাদা ও কাল রঙের দু’টি জিনিসকে একত্র করলে বিপরীত দু’টি রং একটি আরেকটির ঔজ্জ্বল্য ও সৌন্দর্য ফুটিয়ে তোলে। সেই সৌন্দর্য ও হৃদয়গ্রাহিতার কথা প্রকাশ পেয়েছে হযরত আয়েশা (রা)-এর মুখ থেকে। এ হাদীস থেকে এ কথাও জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল রঙের চাদরও ব্যবহার করেছেন।