আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রত্যেক ঈদের সময় ডোরাদার ইয়ামানী চাদর পরিধান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
292 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَلِيٍّ الْعُمَرِيُّ، نا بِسْطَامُ بْنُ جَعْفَرٍ، نا إِبْرَاهِيمُ بْنُ أَبِي يَحْيَى، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ بُرْدَةً حِبَرَةً فِي كُلِّ عِيدٍ
হাদীসের ব্যাখ্যা:
ইতিপূর্বে উদ্ধৃত একটি হাদীসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডোরাদার ইয়ামানী চাদর পরিধান করা অত্যন্ত পছন্দ করতেন। এ ধরনের চাদরকে আরবীতে ‘আল হিবারা’ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ ও অন্যান্য অনুষ্ঠানের সময় এ ধরনের চাদর পরতেন। কোন আনন্দ উৎসব বা ঈদ প্রভৃতির সময় (সম্ভব হলে) উত্তম ও নতুন পোশাক পরিধান করার নির্দেশ রয়েছে।