আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৭৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৭। হাসান বস্‌রী (রাহঃ) থেকে বর্ণিত, (তিনি বলেন) বনী সালীত গোত্রের এক সম্মানিত ব্যক্তি আমাকে বলেন যে, আমি জাহিলী যুগে একটি বিষয়ে কথা বলার জন্য নবী (ﷺ) -এর কাছে গেলাম। তিনি সে সময় উপবিষ্ট ছিলেন। তাঁর চারপাশে মানুষ বৃত্তাকারে বসেছিলো এবং তিনি তাদেরকে সম্বোধন করে কথা বলছিলেন। সেই সময় তিনি একখানা মোটা সুতি লুঙ্গি পরেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
277 - أَخْبَرَنَا بُهْلُولٌ الْأَنْبَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ مُبَارَكِ بْنِ فَضَالَةَ، عَنِ الْحَسَنِ، أَنَّ شَيْخًا مِنْ بَنِي سُلَيْطٍ أَخْبَرَهُ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُكَلِّمُهُ فِي شَيْءٍ أُصِيبَ لَنَا فِي الْجَاهِلِيَّةِ، فَإِذَا هُوَ قَاعِدٌ، وَعَلَيْهِ حَلْقَةٌ قَدْ أَطَافَتْ بِهِ، وَهُوَ يُحَدِّثُ الْقَوْمَ، وَعَلَيْهِ إِزَارُ قُطْنٍ لَهُ غَلِيظٌ

হাদীসের ব্যাখ্যা:

এ দু’টি হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মোটা সুতি লুঙ্গিও পরিধান করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান