আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৭৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৮। হযরত উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফাদাকে তৈরী একটি চাদর নিলেন এবং তার মধ্যে আহ্লে বায়তদের নিয়ে বললেন, এরাই হচ্ছে আমার আহলে বায়ত এবং আমার পরিবার।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
278 - حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الْوَسْقَنْدِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ النَّوَا الْكُوفِيُّ، نَا عُمَرُ بْنُ خَالِدٍ أَبُو حَفْصٍ الْأَعْشَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَمَّنْ حَدَّثَهُ عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كِسَاءً لَهُ فَدَكِيًّا، فَأَدَارَهُ عَلَيْهِمْ، ثُمَّ قَالَ: هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَحَامَّتِي
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটিতেও যেহেতু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাদরের কথা বর্ণনা করা হয়েছে, তাই সেই সূত্র ধরে গ্রন্থকার হাদীসটি এখানে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আহলে বায়তদেরকে চাদরের মধ্যে নেয়া সম্পর্কিত ঘটনা সবিস্তার জানার জন্য তাফসীর গ্রন্থ সমূহে সূরা আহযাবের يريد الله ليذهب عنكم الرجس الايه আয়াতটির ব্যাখ্যা দেখা যেতে পারে।