আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পবিত্র চাদরের বর্ণনা
২৮৩। ইসমাঈল ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন জাফর তার পিতার থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি এমন অবস্থায় নবী (ﷺ) -কে দেখেছি যখন তাঁর গায়ে জাফরানী রংের দুইখানা কাপড় অর্থাৎ একখানা চাদর ও পাগড়ি ছিলো।
أبواب الكتاب
صِفَةُ رِدَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
283 - أَخْبَرَنَا بُهْلُولٌ، نَا مُصْعَبُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ مَصْبُوغَانِ بِالزَّعْفَرَانِ، وَرِدَاءٌ، وَعِمَامَةٌ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটিতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র চাদরের উল্লেখ আছে। এ কারণে গ্রন্থকার হাদীসটি এখানে বর্ণনা করেছেন। তাছাড়া হাদীসটি থেকে এ কথাও জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরানী রঙের কাপড়ও ব্যবহার করেছেন। অধিক ব্যবহার অথবা ধোয়ার কারণে যার সুবাস নিঃশেষ হয়ে এসেছিলো।
বিভিন্ন হাদীসে পুরুষের জন্য জাফরানী রঙের এমন কাপড় ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে যাতে এখনো জাফরানের প্রভাব অবশিষ্ট আছে। সুতরাং কুলা বিনত্ মাখরামা (রা) একটি হাদীসে বলেন, আমি জাফরানী রঙের দু’খানা চাদর পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছিলাম। কাপড়ে তখন আর জাফরানের কোন প্রভাব অবশিষ্ট ছিলো না । সুতরাং এ সব হাদীসের মধ্যে সমন্বয় হলো, জাফরানের সুগন্ধ বিদূরিত হওয়ার পরে তিনি ঐ সব কাপড় ব্যবহার করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান