আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৪। ইকরিমা (রাহঃ) বর্ণনা করেনঃ আমি আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে দেখেছি তিনি লুঙ্গির সম্মুখ ও প্রান্তভাগ পায়ের উপর ঝুলিয়ে পরতেন এবং পেছনের অংশ উঁচু রাখতেন। আমি তাঁকে বললাম, এটা লুঙ্গি পরিধানের কোন নিয়ম ? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে এভাবেই লুঙ্গি পরিধান করতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
274 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى، نَا عِكْرِمَةُ، قَالَ: رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يَأْتَزِرُ فَيَضَعُ حَاشِيَةَ إِزَارِهِ مِنْ مُقَدَّمِهِ عَلَى ظَهْرِ قَدَمِهِ، وَيَرْفَعُ مُؤَخَّرَهُ، فَقُلْتُ: مَا هَذِهِ الْإِزْرَةُ؟ فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتَزِرُهَا

হাদীসের ব্যাখ্যা:

সাহাবায়ে কিরাম (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যেভাবে কাজকর্ম করতে দেখতেন নিজেরাও সেভাবেই তা করার অভ্যাস গড়ে তুলতেন। সুতরাং ইব্‌ন আব্বাস (রা) শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরীর মুবারক কিছুটা মোটা হয়ে যাওয়ার পর তাঁকে যেভাবে লুঙ্গি পরতে দেখেছেন তিনিও তা অনুসরণের জন্য সেভাবেই পরতে শুরু করেছিলেন এবং ইকরিমার প্রশ্নের জবাৰে ৰলেছেন যে, আমি যেহেতু নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এভাবে লুঙ্গি পরতে দেখেছি তাই আমিও সেভাবেই পরে থাকি। সত্যিই প্রকৃত ভালবাসা ও ভালবাসার পাত্রের সাথে সম্পর্কের দাবি হলো, যিনি ভালবাসবেন তিনি প্রেমাস্পদের প্রতিটি ভঙ্গিকে আত্মস্থ করে নিৰেন। সাহাবায়ে কিরামের মধ্যে এ আগ্রহ পূর্ণরূপে বিদ্যমান ছিল। এ ব্যাপারে তাঁরা নিজেরাই ছিলেন উদাহরণ। মহান আল্লাহ্ সমস্ত মুসলিমকে তাঁর হাবীবের পূর্ণাঙ্গ আনুগত্যের তাওফীক দান করুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: