আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ২৯৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৪। বারাআ’ ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর গায়ে লাল ডোরা বিশিষ্ট এক সেট পোশাক দেখেছি। ঐ ধরনের পোশাকে আমি তাঁর চেয়ে সুন্দর আর কাউকে দেখিনি।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
294 - حَدَّثَنَا شَبَابُ بْنُ صَالِحٍ الْوَاسِطِيُّ، نا بُنْدَارٌ، نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، نا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: رَأَيْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً حَمْرَاءَ مَا رَأَيْتُ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ
হাদীস নং: ২৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৫। বারাআ’ ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লাল পোশাক পরিহিত এবং চুল চিরুনি করা অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চেয়ে অধিক সুন্দর আর কোন লোককে আমি দেখিনি। এ সময় তাঁর চুল প্রায় কাঁধ পর্যন্ত লম্বা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نا رَحْمَوَيْهُ، نا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا فِي حُلَّةٍ حَمْرَاءَ مُتَرَجِّلًا أَزْيَنَ وَلَا أَجْمَلَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ شَعْرُهُ قَرِيبًا مِنْ مَنْكِبَيْهِ
হাদীস নং: ২৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৬। আওন ইব্ন আবু হুজায়ফা তাঁর পিতা জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, (বিদায় হজ্জের সময়) মক্কা থেকে যাত্রা করলে আমি আবতাহ্ নামক স্থানে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে হাযির হলাম। তিনি তখন লাল ডোরা বিশিষ্ট পোশাক পরে বাইরে আসলেন। সেই (লাল পোশাকে) তাঁর পায়ের নলার লাল সাদা মিশ্রিত রংের দীপ্তি এখনো যেন আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
296 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّفْرِ بِالْأَبْطَحِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ، كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ سَاقِهِ مِنْ وَرَائِهِ
তাহকীক:
হাদীস নং: ২৯৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৭। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) উসামা ইব্ন যায়িদ -এর কাঁধে ভর দিয়ে বাইরে আসলেন। সেই সময় তাঁর গায়ে কাতারে তৈরী অথবা মোটা বুটিদার একখানা চাদর ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
297 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، نا دَاودُ بْنُ شَبِيبٍ، نا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ. وَعَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَهُوَ مُتَّكِئٌ عَلَى أُسَامَةَ وَعَلَيْهِ بُرْدٌ قِطرِيُّ
হাদীস নং: ২৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৮। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে পথ চলছিলাম। সেই সময় তাঁর গায়ে একখানা মোটা পাড়ের নাজরানী চাদর ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
298 - حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، نا يَحْيَى بْنُ بُكَيْرٍ، نا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيُّ غَلِيظُ الْحَاشِيَةِ
হাদীস নং: ২৯৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৯। আবু রামসা (রাযিঃ) বর্ণনা করেন, তিনি নবী (ﷺ)কে দুইখানা সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছেন। (একখানা ছিলো তাঁর গায়ে এবং আরেকখানা ছিলো লুঙ্গি হিসেবে পরনে)।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
299 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادِ بْنِ لَقِيطٍ، نا إِيَادٌ، عَنْ أَبِي رِمْثَةَ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ
তাহকীক:
হাদীস নং: ৩০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
৩০০। উরওয়া ইব্ন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত যে, যে পোশাক পরে রাসূলুল্লাহ্ (ﷺ) বিভিন্ন গোত্রের প্রতিনিধিদের সাথে দেখা করতেন তা ছিল সবুজ রংের। তার দৈর্ঘ্য ছিলো চার হাত এবং প্রস্থ ছিলো আড়াই হাত। অত্যন্ত জীর্ণ অবস্থায় এখন তা খলীফাদের কাছে রক্ষিত আছে। সাবধানতার জন্য তাঁরা সেটি ভাঁজ করে অন্য কাপড়ের মধ্যে রেখেছেন। শুধুমাত্র ঈদুল ফিত্র ও ঈদুল আযহার সময় তাঁরা তা পরিধান করে থাকেন ।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
300 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ، نا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نا مُعَاذُ بْنُ أَسَدٍ، نا ابْنُ الْمُبَارَكِ، نا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ ثَوْبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يَخْرُجُ فِيهِ إِلَى الْوَفْدِ ثَوْبٌ أَخْضَرُ طُولُهُ أَرْبَعَةُ أَذْرُعٍ، وَعَرْضُهُ ذِرَاعَانِ وَشِبْرٌ، فَهُوَ عِنْدَ الْخُلَفَاءِ قَدْ خَلُقَ، فَبَطَّنُوهُ بِثَوْبٍ يَلْبَسُونَهُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى
তাহকীক:
হাদীস নং: ৩০১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০১। হযরত জাফর ইব্ন আমর ইব্ন হুরাইস (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-কে কালো পাগড়ি বাঁধা অবস্থায় খুত্বা দিতে দেখেছি।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نا سَهْلُ بْنُ عُثْمَانَ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ
তাহকীক:
হাদীস নং: ৩০২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০২। আবু যুবায়র (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ্ (ﷺ) মাথায় কালো পাগড়ি বেঁধে মক্কায় প্রবেশ করেছিলেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ
তাহকীক:
হাদীস নং: ৩০৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৪। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কালো পাগড়ি বাঁধতে দেখেছেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
304 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ سَالِمٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، أَنَّهُ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَمَّمَ بِعِمَامَةٍ سَوْدَاءَ
হাদীস নং: ৩০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৫। হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (ﷺ) তার যে সময় মক্কায় প্রবেশ করলেন তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিলো এবং তাঁর দুই কাঁধের ওপর ধুলাবালি জমে ছিলো।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
305 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَعْدَانَ، نا إِسْمَاعِيلُ بْنُ أَبِي الْحَارِثِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ قَيْسٍ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ، وَالْغُبَارُ عَلَى كَتِفَيْهِ
হাদীস নং: ৩০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৬।খালিদ হায্যা (রাহঃ) আবু আব্দুস্ সালাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্ন উমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ্ (ﷺ) আর কিভাবে পাগড়ি পরতেন ? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পাগড়িটা মাথায় জড়াতেন এবং তার প্রান্তভাগ পেছনের দিকে ভাঁজের মধ্যবর্তী স্থানে লটকিয়ে দিতেন। নাফি’ (হাদীস বর্ণনাকারী) বলেন, হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ)-ও সব সময় এভাবে পাগড়ি বাঁধতেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
306 - حَدَّثَنَا زَكَرِيَّا السَّاجِيُّ، وَابْنُ رُسْتَةَ قَالَا: حَدَّثَنَا أَبُو كَامِلٍ، نا أَبُو مَعْشَرٍ، نا خَالِدٌ الْحَذَّاءُ، حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ، قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ: كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَمُّ؟ قَالَ: يُدِيرُ كَوْرَ الْعِمَامَةِ عَلَى رَأْسِهِ، وَيَغْرِسُهَا مِنْ وَرَائِهِ، وَيُرْخِي لَهَا ذُؤَابَةً بَيْنَ كَتِفَيْهِ. قَالَ نَافِعٌ: وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ
তাহকীক:
হাদীস নং: ৩০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৭। জাফর ইব্ন মুহাম্মাদ (রাহঃ) তার পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তাঁর দাদা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আলী (রাযিঃ)-কে সাহাব (মেঘ) নামক একটি পাগড়ি পরিয়েছিলেন। এক সময় আলী (রাযিঃ) সেই পাগড়ি পরে নবী (ﷺ)-এর কাছে আসলেন। তিনি বললেন, এই তো সাহাব (মেঘ) পরে আলী (রাযিঃ) এসেছেন। কিন্তু এই সব লোক এই বিষয়টিকে বিকৃত করে বলতে শুরু করেছে যে, আলী (রাযিঃ) মেঘের মধ্যে আছেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
307 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْوَاسِطِيُّ، نَا مُحَمَّدُ بْنُ الْوَزِيرِ، نَا مَسْعَدَةُ بْنُ الْيَسَعِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: كَسَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا عِمَامَةً يُقَالُ لَهَا: السَّحَابُ، فَأَقْبَلَ عَلِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهَيَ عَلَيْهِ فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَذَا عَلِيُّ قَدْ أَقْبَلَ فِي السَّحَابِ. فَحَرَّفَهَا هَؤُلَاءِ، فَقَالُوا: عَلِيُّ فِي السَّحَابِ
তাহকীক:
হাদীস নং: ৩০৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৮। আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাগড়ি পরিধান করলে তাঁর শামলা (প্রান্তভাগ) দুই কাঁধের মধ্যখানে লট্কিয়ে দিতেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
308 - حَدَّثَنِي سَعِيدُ بْنُ سَلَمَةَ التَّوَّزِيُّ، نَا أَبُو مُصْعَبٍ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اعْتَمَّ سَدَلَ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৩০৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৯। আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) পাগড়ির প্রান্তভাগে দুই কাঁধের মধ্যস্থানে লট্কিয়ে দিতেন I
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
309 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا يَحْيَى بْنُ الْفَضْلِ، نَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْدِلُهَا بَيْنَ كَتِفَيْهِ
হাদীস নং: ৩১০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩১০। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) কে ওযূ করতে দেখলাম। সেই সময় তিনি কাতারে তৈরী একটি পাগড়ি পরেছিলেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا ابْنُ أَبِي حَاتِمٍ، أنا يُونُسُ، نَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي مَعْقِلٍ، عَنْ أَنَسٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ
হাদীস নং: ৩১১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩১১। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) কাল রংের পাগড়ি পরিধান করে মক্কায় প্রবেশ করেছিলেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
311 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ ثَعْلَبَةَ، نَا عَبْدُ الْحَمِيدِ، نَا خَازِمُ بْنُ الْحُسَيْنِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ
হাদীস নং: ৩১২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর টুপির বর্ণনা
৩১২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন কোন সময় সাদা টুপি পরিধান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَلَنْسُوَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
312 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُحَمَّدُ بْنُ عُقْبَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ خِرَاشٍ، عَنِ ابْنِ حَوْشَبٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ قَلَنْسُوَةً بَيْضَاءَ
তাহকীক:
হাদীস নং: ৩১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর টুপির বর্ণনা
৩১৩। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে শামে (সিরিয়ার) তৈরী সাদা টুপি পরিহিত অবস্থায় দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ قَلَنْسُوَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
313 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دَاوُدَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي أُسَامَةَ الْحَلَبِيُّ، نَا الضَّحَّاكُ بْنُ حَجْوَةَ الْمَنْبِجِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ وَاقِدٍ، عَنْ أَبِي حَنِيفَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ قَلَنْسُوَةٌ بَيْضَاءُ شَامِيَّةٌ
তাহকীক:
হাদীস নং: ৩১৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর টুপির বর্ণনা
৩১৪। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, সফরে নবী (ﷺ) এমন টুপি পরিধান করতেন যা দ্বারা কান ঢাকা যায় এবং বাড়িতে অবস্থানকালে শামে তৈরী (সাধারণ) টুপি পরিধান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَلَنْسُوَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
314 - أَخْبَرَنَا ابْنُ الْبَاغَنْدِيِّ، نَا ابْنُ مُصَفَّى، نَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُفَضَّلِ بْنِ فَضَالَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالَتِهِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ مِنَ الْقَلَانِسِ فِي السَّفَرِ ذَوَاتِ الْآذَانِ، وَفِي الْحَضَرِ الْمُشَمَّرَةَ، يَعْنِي الشَّامِيَّةَ