আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৯৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৪। বারাআ’ ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর গায়ে লাল ডোরা বিশিষ্ট এক সেট পোশাক দেখেছি। ঐ ধরনের পোশাকে আমি তাঁর চেয়ে সুন্দর আর কাউকে দেখিনি।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
294 - حَدَّثَنَا شَبَابُ بْنُ صَالِحٍ الْوَاسِطِيُّ، نا بُنْدَارٌ، نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، نا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: رَأَيْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً حَمْرَاءَ مَا رَأَيْتُ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ
হাদীসের ব্যাখ্যা:
১. এ কথা সর্বজন স্বীকৃত যে, পৃথিবীতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেয়ে অধিক সুদর্শন মানুষ সৃষ্টি হয়নি এবং হবেও না। তাঁর অতুলনীয় রূপ ও সৌন্দর্য সম্পর্কিত বিভিন্ন হাদীস ইতিপূর্বে বর্ণিত হয়েছে। হাদীস বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাল রঙের পোশাক পরিধান করতেন তখন তাঁকে আরো অধিক সুন্দর মনে হতো। সম্পূর্ণ লাল রঙের পোশাক পরিধান করা পুরুষের জন্য নিষিদ্ধ। অন্য সব বর্ণনায় একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাল রঙের চাদর পরেছেন তা ছিলো কালো ডোরা বিশিষ্ট।
২. তাঁর পোশাক সম্পর্কে বলা হয়েছে যে, হযরত বারা' রাযি. তাঁকে লাল হুল্লা পরিহিত অবস্থায় দেখেছেন। হুল্লা (حلة) বলা হয় একই ধরনের এক জোড়া কাপড়কে। সাধারণত ইযার (লুঙ্গি) ও রিদা (চাদর)-এর ক্ষেত্রে এ নাম প্রযোজ্য। উভয়টি যদি একই কাপড়ের হয়, তখন তাকে বলা হয় হুল্লা।
হযরত বারা' রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হুল্লা ছিল লাল রঙের। এর ব্যাখ্যায় সুফয়ান ছাওরী রহ. বলেন, আমার ধারণা সেটি ছিল হিবারা। হিবারা হল এক প্রকার ইয়ামানী কাপড়, যা লাল ডোরাযুক্ত হত। এ কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ছিল। ইবন হাজার আসকালানী রহ.-ও বলেছেন, লাল হুল্লা দ্বারা লাল ডোরাযুক্ত হুল্লা বোঝানো হয়েছে। প্রবল ধারণা এটাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাল কাপড় পরেছিলেন, তা ছিল লাল ডোরাযুক্ত। সম্পূর্ণ কাপড়টাই লাল ছিল এমন নয়। কেননা বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায়, পুরুষের জন্য লাল রঙের পোশাক পরা পসন্দনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পোশাক পরতে নিষেধ করেছেন। যেমন হযরত ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
نهيت عن الثوب الأحمر، وخاتم الذهب، وأن أقرأ وأنا راكع
আমাকে নিষেধ করা হয়েছে লাল কাপড় পরতে, সোনার আংটি ব্যবহার করতে এবং রুকু' অবস্থায় কুরআন পড়তে। ( সুনানে নাসাঈ: ৫২৬৬)
পুরুষের জন্য লাল রঙের পোশাক পরার নিষেধাজ্ঞা সম্পর্কে আরও একাধিক বর্ণনা আছে। সেসবের দৃষ্টিতে উলামায়ে কেরাম পুরুষের জন্য লাল রঙের পোশাক পরা মাকরূহ বলেছেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
লাল ডোরাযুক্ত কাপড় পরা পুরুষের জন্য জায়েয।

২. ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)