আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৯৫। বারাআ’ ইব্‌ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লাল পোশাক পরিহিত এবং চুল চিরুনি করা অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চেয়ে অধিক সুন্দর আর কোন লোককে আমি দেখিনি। এ সময় তাঁর চুল প্রায় কাঁধ পর্যন্ত লম্বা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نا رَحْمَوَيْهُ، نا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا فِي حُلَّةٍ حَمْرَاءَ مُتَرَجِّلًا أَزْيَنَ وَلَا أَجْمَلَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ شَعْرُهُ قَرِيبًا مِنْ مَنْكِبَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

চুলে তেল দেওয়া ও চিরুনি করা মুস্তাহাব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য উৎসাহিত করেছেন । তিনি নিজেও তাঁর চুল সময়মত চিরুনি করতেন। কিন্তু সর্বক্ষণ চুল চিরুনি করা ও পরিচর্যা করতে নিষেধ করেছেন। পুরুষদের উচিত দিনে একবার কিংবা একদিন পরপর চুল চিরুনি করা। একটি হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মাথার চুল উকু-খুকু ও অযত্নে রাখা উচিত নয় । মাথার চুল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদীস বর্ণিত হয়েছে। কোন হাদীসে বলা হয়েছে, তাঁর মাথার চুল কানের নিম্নভাগ পর্যন্ত লম্বা ছিলো। কোন হাদীসে বলা হয়েছে, তাঁর মাথার চুল কানের নিম্নভাগ পর্যন্ত লম্বা ছিলো। আবার কোন হাদীসে বলা হয়েছে যে, তা প্রায় কাঁধ পর্যন্ত লম্বা ছিলো। এটা মূলত বিভিন্ন সময় ও অবস্থার বর্ণনা। যখন তিনি চুল কাটাতেন তখন তা কানের মধ্যভাগ পর্যন্ত দীর্ঘ থাকতো, কিছুদিন পর তা কানের নিম্নভাগ পর্যন্ত পৌঁছে যেতো এবং আরো দুই-চারদিন চুল কাটানোর সুযোগ না হলে তা প্রায় কাঁধ পর্যন্ত নেমে যেতো। চুল কাটানোর সময় তিনি অবশ্যই তা কানের মধ্যভাগ পর্যন্ত দীর্ঘ রাখতেন। এর চাইতে বেশি ছোট করে কাটাতেন না। এই তিন প্রকারে চুল রাখা সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান