আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
৩০০। উরওয়া ইব্ন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত যে, যে পোশাক পরে রাসূলুল্লাহ্ (ﷺ) বিভিন্ন গোত্রের প্রতিনিধিদের সাথে দেখা করতেন তা ছিল সবুজ রংের। তার দৈর্ঘ্য ছিলো চার হাত এবং প্রস্থ ছিলো আড়াই হাত। অত্যন্ত জীর্ণ অবস্থায় এখন তা খলীফাদের কাছে রক্ষিত আছে। সাবধানতার জন্য তাঁরা সেটি ভাঁজ করে অন্য কাপড়ের মধ্যে রেখেছেন। শুধুমাত্র ঈদুল ফিত্র ও ঈদুল আযহার সময় তাঁরা তা পরিধান করে থাকেন ।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
300 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ، نا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نا مُعَاذُ بْنُ أَسَدٍ، نا ابْنُ الْمُبَارَكِ، نا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ ثَوْبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يَخْرُجُ فِيهِ إِلَى الْوَفْدِ ثَوْبٌ أَخْضَرُ طُولُهُ أَرْبَعَةُ أَذْرُعٍ، وَعَرْضُهُ ذِرَاعَانِ وَشِبْرٌ، فَهُوَ عِنْدَ الْخُلَفَاءِ قَدْ خَلُقَ، فَبَطَّنُوهُ بِثَوْبٍ يَلْبَسُونَهُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটিও ইতিপূর্বে ২৮১ ক্রমিকে উল্লিখিত হাদীসে কিছুটা শাব্দিক তারতম্য সহকারে বর্ণিত হয়েছে। দু’টি হাদীসের বিষয়বস্তু একই।