আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৩১৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর টুপির বর্ণনা
৩১৫। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তিন প্রকার টুপি ছিলো। সাদা তুলার আস্তরণ বিশিষ্ট টুপি, ডোরাদার ইয়ামানী চাদর দ্বারা নির্মিত টুপি এবং কান ঢাকা যায় এমন টুপি যা তিনি সফরকালে পরতেন এবং কখনো কখনো সালাত পড়ার সময় সেটিকে সামনে রেখে দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَلَنْسُوَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
315 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ الْجُنَيْدِ، نَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمَقَانِعِيُّ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ السَّلَّالُ، نَا بِشْرُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نَا سَلْمُ بْنُ سَالِمٍ، عَنِ الْعَرْزَمِيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثُ قَلَانِسَ: قَلَنْسُوَةٌ بَيْضَاءُ مُضَرَّبَةٌ، وَقَلْنَسُوَةُ بُرْدٍ حِبَرَةٌ، وَقَلْنَسُوَةٌ ذَاتُ آذَانٍ، يَلْبَسُهَا فِي السَّفَرِ، وَرُبَّمَا وَضَعَهَا بَيْنَ يَدَيْهِ إِذَا صَلَّى
হাদীস নং: ৩১৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর টুপির বর্ণনা
৩১৬। হুজাইয ইব্ন উসমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ্ ইব্ন বুর (রাযিঃ)-এর সাথে দেখা হলে আমি তাঁকে হাদীস বর্ণনা করতে বললাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে তিন ধরনের টুপি দেখেছি। একটি লম্বা টুপি, একটি দুই কান বিশিষ্ট (কান ঢাকা যায় এমন) টুপি এবং একটি মাথার সাথে লেগে থাকা টুপি।
أبواب الكتاب
ذِكْرُ قَلَنْسُوَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
316 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا يَحْيَى بْنُ حُمَيْدٍ، بإيَذْجُ، نَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ الْقُرَشِيُّ، نَا بَقِيَّةُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ جَرِيرِ بْنِ عُثْمَانَ، قَالَ: لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، فَقُلْتُ: أَخْبِرْنِي، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَهُ قَلَنْسُوَةٌ طَوِيلَةٌ، لَهَا أُذُنَانِ، وَقَلْنَسُوَةٌ لَاطِيَةٌ
তাহকীক:
হাদীস নং: ৩১৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পায়জামার বর্ণনা
৩১৭। ইব্ন সাফওয়ান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হিজরতের পূর্বে মক্কায় আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে হাযির হলাম এবং তাঁর কাছে পায়জামার এক টুকরা কাপড় বিক্রি করলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ওযন করে তার মূল্য দিলেন এবং ওযনে বেশী দিলেন।
أبواب الكتاب
ذِكْرُ سَرَاوِيلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
317 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، نَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، نَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنِ ابْنِ صَفْوَانَ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ قَبْلَ أَنْ يُهَاجِرَ، فَبِعْتُهُ شِقَّ سَرَاوِيلَ، فَوَزَنَ لِي وَأَرْجَحَ
তাহকীক:
হাদীস নং: ৩১৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পায়জামার বর্ণনা
৩১৮। সুওয়াইদ ইব্ন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং মাখরামা আল আব্দী (রাযিঃ) হাজার এলাকা থেকে কিছু কাপড় মক্কায় বিক্রি করার জন্য আনলে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে এসে একটি পায়জামা খরিদ করলেন। সেখানে এক ব্যক্তি ছিলো যে পারিশ্রমিকের বিনিময়ে ওযন করে দিতো। তিনি তাকে বললেন, ওযন করে দেয়ার সময় ওযনে বেশী করে দিবে।
أبواب الكتاب
ذِكْرُ سَرَاوِيلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
318 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا هَنَّادٌ، نَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، قَالَ: جَلَبْتُ أَنَا وَمَخْرَمَةُ الْعَبْدِيُّ بَزًّا مِنْ هَجَرَ إِلَى مَكَّةَ، فَأَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَرَى سَرَاوِيلًا، وَثَمَّ وَزَّانٌ يَزِنُ بِالْأَجْرِ، فَقَالَ: إِذَا وَزَنْتَ فَأَرْجِحْ
তাহকীক:
হাদীস নং: ৩১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩১৯। হযরত সাহল ইব্ন সাদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য বিভিন্ন রংয়ের সংমিশ্রণে একটি পশমী জুব্বা তৈরী করা হলে তিনি তা পরিধান করলেন এবং ঐ পোশাকে তিনি যত খুশি হয়েছিলেন ইতিপূর্বে আর কোন পোশাকে তত খুশি হননি। তিনি জুব্বাটি হাত দিয়ে এভাবে স্পর্শ করছিলেন এবং বলছিলেন, দেখো এটা কত সুন্দর! এই সময় সেখানে উপস্থিত লোকদের মধ্যে একজন বেদুঈন ছিলো। সে বললো, ইয়া রাসূলাল্লাহ্! এটি আমাকে উপহার দিন। তিনি তখনই জুব্বাটি খুলে তার হাতে তুলে দিলেন। বর্ণনাকারী বলেন, পরে তিনি অনুরূপ আরেকটি জুব্বা বানানোর নির্দেশ দিলেন। উক্ত জুব্বা তৈরী করার কাজ চলছিলো-এমন অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ওফাত হয়ে গেল।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
319 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ الرَّازِيُّ، نَا أَبُو دَاوُدَ، نَا زَمْعَةُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: خِيطَتْ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةٌ مِنْ صُوفِ أَنْمَارٍ، فَلَبِسَهَا؛ فَمَا أُعْجِبَ بِثَوْبٍ مَا أُعْجِبَ بِهِ فَجَعَلَ يَمَسُّهُ بِيَدِهِ هَكَذَا، وَيَقُولُ: انْظُرُوا مَا أَحْسَنَهَا وَفَى الْقَوْمِ أَعْرَابِيُّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَبْهَا لِي، فَخَلَعَهَا، فَدَفَعَهَا فِي يَدِهِ، قَالَ: ثُمَّ أَمَرَ بِمِثْلِهِ أَنْ يُحَاكَ، وَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمُحَاكَةِ
হাদীস নং: ৩২০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২০। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (কোন এক সময়) নবী (ﷺ) শুধুমাত্র পশমী জুব্বা পরিধান করে সালাত পড়ছিলেন। সেই সময় তাঁর পরনে কোন লুঙ্গি বা চাদর ছিলো না। প্রত্যেক বার ‘রুকূ’ করার সময় তিনি হাত উঠিয়েছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
320 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْحَرَّانِيُّ، نَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي دَاودَ، نَا عُمَرُ بْنُ رِيَاحٍ الْبُصْرَيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلَّى فِي جُبَّةِ صُوفٍ لَيْسَ عَلَيْهِ إِزَارٌ، وَلَا رِدَاءٌ، وَيَرْفَعُ يَدَيْهِ عِنْدَ كُلِّ رَكْعَةٍ
তাহকীক:
হাদীস নং: ৩২১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২১। হযরত উবাদা ইব্ন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার রোমে তৈরী সংকীর্ণ হাতা বিশিষ্ট পশমী জুব্বা পরে আমাদের সালাত পড়িয়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
321 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، نَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، نَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، نَا الْأَحْوَصُ بْنُ حَكِيمٍ، عَنْ خَالدِ بْنِ مَعْدَانَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً فِي جَبَّةٍ مِنْ صُوفٍ رُومِيَّةٍ، ضَيِّقَةُ الْكُمَّيْنِ
তাহকীক:
হাদীস নং: ৩২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২২। হযরত উরওয়া ইব্ন মুগীরা (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর গায়ে একটি পশমী জুব্বা দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
322 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ دَكَّةَ، نَا أَبُو مَسْعُودٍ، نَا أَبُو نُعَيْمٍ، نَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةً مِنْ صُوفٍ
তাহকীক:
হাদীস নং: ৩২৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৩। হযরত মুগীরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে একটি পশমী জুব্বা পরিহিত অবস্থায় দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
323 - حَدَّثَنَا الْحَسَنُ، نَا أَبُو مَسْعُودٍ، نَا أَبُو أُسَامَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ
হাদীস নং: ৩২৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৪। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পশমী কাপড়, তালি দেওয়া জুতা ও মোটা বস্ত্র পরিধান করেছেন এবং অরুচিকর খাবার খেয়েছেন। বর্ণনাকারী বলেন, আমি হাসানকে জিজ্ঞেস করলাম অরুচিকর খাবার কি? তিনি বললেন, মোটা যব যা পানি ছাড়া গলাধঃকরণ করা যায় না।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
324 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا يَحْيَى بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، نَا بَقِيَّةُ، حَدَّثَنِي يُوسُفُ بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ نُوحِ بْنِ ذَكْوَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ: لَبِسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّوفَ، وَاحْتَذَى الْمَخْصُوفَ وَلَبِسَ خَشِنًا، وَأَكَلَ بَشِعًا. فَسَأَلْتُ الْحَسَنَ: مَا الْبَشِعُ؟ قَالَ: غَلِيظُ الشَّعِيرِ، مَا كَانَ يُسِيغُهُ إِلَّا بِجُرْعَةِ مَاءٍ
হাদীস নং: ৩২৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৫। হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কখনো কখনো শুধু পশমী জুব্বা পরে সালাত পড়েছেন। সেটি ছাড়া তাঁর গায়ে অন্য কোন কাপড় থাকতো না।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
325 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ نَصْرٍ، نَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الدَّشْتَكِيُّ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَلْقَمَةَ، نَا عُمَرُ بْنُ رَبَاحٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: رُبَّمَا صَلَّى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جُبَّةٍ مِنْ صُوفٍ لَيْسَ عَلَيْهِ غَيْرَهَا
তাহকীক:
হাদীস নং: ৩২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৬। আবু আইউব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পশমী বস্ত্র পরিধান করতেন, জুতা সেলাই করতেন, জামায় তালি লাগাতেন, গাধার পিঠে আরোহণ করতেন এবং বলতেন, যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি আগ্রহী নয় সে আমার (উম্মত) নয়।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
326 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نَاجِيَةَ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ، نَا يَحْيَى بْنُ يَعْلَى السُّلَمِيُّ، عَنْ مُخْتَارٍ التَّيْمِيِّ، عَنْ كُرْزٍ الْحَارِثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ الصُّوفَ، وَيَخْصِفُ النَّعْلَ، وَيَرْقَعُ الْقَمِيصَ، وَيَرْكَبُ الْحِمَارَ، وَيَقُولُ: مَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي
তাহকীক:
হাদীস নং: ৩২৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৭। আবু বুরদা তাঁর পিতা (আবু মুসা আশআরী) (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, (বর্ণনাকারী আবু যুহরা আবু মুসা আশআরী এ হাদীস বর্ণনা করেছেন কিনা এ ব্যাপারে সন্দেহ পোষণ করে ইনশাআল্লাহ্ বলেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মোটা পশমী কাপড় পরিধান করতেন, গাধার পিঠে সওয়ার হতেন, বকরী দোহন করতেন এবং দুর্বল ও অসহায়দের ডাকে সাড়া দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ مَعْدَانَ، نَا أَبُو زُهْرَةَ ثَابِتُ بْنُ السَّمَيْدَعِ الْأَنْطَاكِيُّ، نَا آدَمُ بْنُ أَبِي إِيَاسَ، نَا شَيْبَانُ، عَنْ أَشْعَثَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، إِنْ شَاءَ اللَّهُ - شَكَّ أَبُو زُهْرَةَ - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ الصُّوفَ، وَيَرْكَبُ الْحِمَارَ، وَيَعْتَقِلُ الشَّاةَ، وَيَأْتِي مَدْعَاةَ الضَّعِيفِ
তাহকীক:
হাদীস নং: ৩২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৮। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ -এর জন্য একখানা কালো পশমী চাদর তৈরী করা হলে তিনি তা পরিধান করলেন এবং খুবই পছন্দ করলেন। কিন্তু ঘামে ভিজে তা থেকে পশমের গন্ধ আসছে দেখে তিনি তা পরিত্যাগ করলেন।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
328 - حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُجَاشِعٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ، نَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، نَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: صَنَعْتُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةً سَوْدَاءَ مِنْ صُوفٍ، فَلَبِسَهَا، فَأَعْجَبَتْهُ فَلَمَّا عَرِقَ فِيهَا، فَوَجَدَ رِيحَ الصُّوفِ، قَذَفَهَا
হাদীস নং: ৩২৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কাতান, তুলা ও ইয়ামানী পোশাক ব্যবহার করার বর্ণনা
৩২৯। হাম্মাদ ইব্ন যায়দ (রাযিঃ) হযরত আইউব (রাযিঃ)-এর এক বন্ধুর নিকট থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, সালত ইব্ন রাশিদ মুহাম্মাদ ইব্ন সীরীনের কাছে গেলেন। সে সময় তিনি (সালত ইব্ন রাশেদ) পশমী জুব্বা, পশমী লুঙ্গি ও পশমী পাগড়ি পরিহিত ছিলেন। মুহাম্মাদ ইব্ন সীরীন তাঁর এই পোশাক অপছন্দ করলেন এবং বললেন, আমার ধারণা কিছু সংখ্যক লোক পশমী পোশাক পরিধান করে এবং বলে যে, ঈসা ইব্ন মারিয়াম (আ)-ও পশমী পোশাক পরিধান করেছেন। অথচ আমি যাকে মিথ্যা বলার সন্দেহ করতে পারি না- এমন একজন লোক আমার কাছে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তুলা এবং নক্শাদার ইয়ামানী কাপড়ের পোশাক ব্যবহার করেছেন। আমাদের নবী (ﷺ)-এর সুন্নতই অধিক অনুসরণযোগ্য। সুতি,
أبواب الكتاب
ذِكْرُ لِبَاسِهِ الْكَتَّانِ وَالْقُطْنِ وَالْيُمْنَةِ
329 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، نَا جَلِيسٌ لِأَيُّوبَ، قَالَ: دَخَلَ الصَّلْتُ بْنُ رَاشِدٍ عَلَى مُحَمَّدِ بْنِ سِيرِينَ، وَعَلَيْهِ جُبَّةُ صُوفٍ، وَإِزَارُ صُوفٍ، وَعِمَامَةُ صُوفٍ، فَاشْمَأَزَّ مِنْهُ مُحَمَّدٌ، وَقَالَ: أَظُنُّ أَنَّ أَقْوَامًا يَلْبَسُونَ الصُّوفَ يَقُولُونَ قَدْ لَبِسَهُ عِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ، وَقَدْ حَدَّثَنِي مَنْ لَا أَتَّهِمُ: أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لَبِسَ الْكَتَّانَ وَالْقُطْنَ وَالْيُمْنَةَ، وَسُنَّةُ نَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ تُتَّبَعَ
তাহকীক:
হাদীস নং: ৩৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩০। হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন যে, নবী (ﷺ) ডান হাতে আংটি পরতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
330 - حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، نَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُكَيْرٍ. وَحَدَّثَنَا ابْنُ مَنِيعٍ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَا: نَا مُسْلِمُ بْنُ خَالِدٍ الزَّنْجِيُّ، عَنْ حَرَامِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِي عَتِيقٍ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَخَتَّمَ فِي يَمِينِهِ.
তাহকীক:
হাদীস নং: ৩৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩১। হযরত জাবির (রাযিঃ) থেকে ওপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
331 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، نَا سَهْلُ بْنُ زِنْجِلَةَ، نَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ، عَنْ حَرَامٍ، عَنْ أَبِي عَتِيقٍ، عَنْ جَابِرٍ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৩৩২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩২। সাল্ত ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি তাঁকে ডান হাতে আংটি পরতে দেখেছি। আর যতদূর আমার মনে পড়ে তিনি বলেছেনঃ নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
332 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا ابْنُ نُمَيْرٍ، نَا يُونُسُ بْنُ بُكَيْرٍ. ح. وَحَدَّثَنَا أَبُو الْحَرِيشِ، نَا ابْنُ مُصَفَّى، نَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ. ح. وَحَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، نَا دَاودُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ، نَا أَبُو شِهَابٍ الْحَنَّاطُ، كُلُّهُمْ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الصَّلْتِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: رَأَيْتُ الْخَاتَمَ فِي يَمِينِهِ، وَلَا إِخَالُهُ إِلَّا ذَكَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ
তাহকীক:
হাদীস নং: ৩৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩৩। হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نَصْرٍ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو، نَا الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ
তাহকীক:
হাদীস নং: ৩৩৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩৪। হযরত আব্দুল্লাহ্ ইব্ন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
334 - وَحَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، وَأَبُو الْحَرِيشِ، قَالَا: حَدَّثَنَا هُدْبَةُ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي رَافِعٍ، وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ
তাহকীক: