আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩১৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পায়জামার বর্ণনা
৩১৮। সুওয়াইদ ইব্‌ন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং মাখরামা আল আব্দী (রাযিঃ) হাজার এলাকা থেকে কিছু কাপড় মক্কায় বিক্রি করার জন্য আনলে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে এসে একটি পায়জামা খরিদ করলেন। সেখানে এক ব্যক্তি ছিলো যে পারিশ্রমিকের বিনিময়ে ওযন করে দিতো। তিনি তাকে বললেন, ওযন করে দেয়ার সময় ওযনে বেশী করে দিবে।
أبواب الكتاب
ذِكْرُ سَرَاوِيلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
318 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا هَنَّادٌ، نَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، قَالَ: جَلَبْتُ أَنَا وَمَخْرَمَةُ الْعَبْدِيُّ بَزًّا مِنْ هَجَرَ إِلَى مَكَّةَ، فَأَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَرَى سَرَاوِيلًا، وَثَمَّ وَزَّانٌ يَزِنُ بِالْأَجْرِ، فَقَالَ: إِذَا وَزَنْتَ فَأَرْجِحْ

হাদীসের ব্যাখ্যা:

এ দু’টি হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা খরিদ করেছিলেন। তবে, এ ব্যাপারে তিনি নিজে পায়জামা পরিধান করেছেন কিনা মুহাদ্দিসগণের মধ্যে মতানৈক্য রয়েছে। অধিকাংশ আলিমের মত হচ্ছে, তিনি নিজে পায়জামা পরিধান করেছেন তার কোন প্রমাণ নেই। তিনি সব সময় লুঙ্গি পরিধান করেছেন। তবে এ ব্যাপারে সবাই একমত যে, তাঁর কাছে পায়জামা ছিলো এবং তিনি নিজে তা খরিদ করেছিলেন। কোন জিনিস সাধারণত ব্যবহার করার জন্যই খরিদ করা হয়। সুতরাং তা ব্যবহারেও কোন দ্বিধা থাকা উচিত নয়, বিশেষত সাহাবায়ে কিরাম (রা) যখন পায়জামা পরিধান করেছেন এবং তিনি তা নিষেধ করেন নি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান