আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩১৯। হযরত সাহল ইব্‌ন সাদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য বিভিন্ন রংয়ের সংমিশ্রণে একটি পশমী জুব্বা তৈরী করা হলে তিনি তা পরিধান করলেন এবং ঐ পোশাকে তিনি যত খুশি হয়েছিলেন ইতিপূর্বে আর কোন পোশাকে তত খুশি হননি। তিনি জুব্বাটি হাত দিয়ে এভাবে স্পর্শ করছিলেন এবং বলছিলেন, দেখো এটা কত সুন্দর! এই সময় সেখানে উপস্থিত লোকদের মধ্যে একজন বেদুঈন ছিলো। সে বললো, ইয়া রাসূলাল্লাহ্! এটি আমাকে উপহার দিন। তিনি তখনই জুব্বাটি খুলে তার হাতে তুলে দিলেন। বর্ণনাকারী বলেন, পরে তিনি অনুরূপ আরেকটি জুব্বা বানানোর নির্দেশ দিলেন। উক্ত জুব্বা তৈরী করার কাজ চলছিলো-এমন অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ওফাত হয়ে গেল।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
319 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ الرَّازِيُّ، نَا أَبُو دَاوُدَ، نَا زَمْعَةُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: خِيطَتْ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةٌ مِنْ صُوفِ أَنْمَارٍ، فَلَبِسَهَا؛ فَمَا أُعْجِبَ بِثَوْبٍ مَا أُعْجِبَ بِهِ فَجَعَلَ يَمَسُّهُ بِيَدِهِ هَكَذَا، وَيَقُولُ: انْظُرُوا مَا أَحْسَنَهَا وَفَى الْقَوْمِ أَعْرَابِيُّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَبْهَا لِي، فَخَلَعَهَا، فَدَفَعَهَا فِي يَدِهِ، قَالَ: ثُمَّ أَمَرَ بِمِثْلِهِ أَنْ يُحَاكَ، وَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمُحَاكَةِ

হাদীসের ব্যাখ্যা:

এই পশমী পোশাকটি তাঁর খুবই পছন্দ হয়েছিলো। তিনি সেটির প্রশংসাও করেছিলেন। কিন্তু বেদুঈন লোকটি সেটি তাঁর কাছে উপহার হিসাবে চেয়ে নিলে তিনি অনুরূপ আরেকটি জুব্বা তৈরির নির্দেশ দিলেন। এ হাদীস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বদান্যতা ও দানশীলতার প্রমাণ পাওয়া যায়। তিনি বিনাদ্বিধায় তাঁর প্রিয় জুব্বাটি চাওয়া মাত্র বেদুঈনকে হাদিয়া হিসেবে প্রদান করলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান