আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩২৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৭। আবু বুরদা তাঁর পিতা (আবু মুসা আশআরী) (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, (বর্ণনাকারী আবু যুহরা আবু মুসা আশআরী এ হাদীস বর্ণনা করেছেন কিনা এ ব্যাপারে সন্দেহ পোষণ করে ইনশাআল্লাহ্ বলেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মোটা পশমী কাপড় পরিধান করতেন, গাধার পিঠে সওয়ার হতেন, বকরী দোহন করতেন এবং দুর্বল ও অসহায়দের ডাকে সাড়া দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ مَعْدَانَ، نَا أَبُو زُهْرَةَ ثَابِتُ بْنُ السَّمَيْدَعِ الْأَنْطَاكِيُّ، نَا آدَمُ بْنُ أَبِي إِيَاسَ، نَا شَيْبَانُ، عَنْ أَشْعَثَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، إِنْ شَاءَ اللَّهُ - شَكَّ أَبُو زُهْرَةَ - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ الصُّوفَ، وَيَرْكَبُ الْحِمَارَ، وَيَعْتَقِلُ الشَّاةَ، وَيَأْتِي مَدْعَاةَ الضَّعِيفِ

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সহজ-সরল জীবন যাপন করতেন এ দু’টি হাদীস থেকেও তা জানা যায়। তিনি এমন কি পারিবারিক কাজকর্ম করতেও দ্বিধা সংকোচ অনুভব বা অপমান বোধ করতেন না। তিনি নিজের সব রকম কাজ নিজেই করতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান