আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৮। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ -এর জন্য একখানা কালো পশমী চাদর তৈরী করা হলে তিনি তা পরিধান করলেন এবং খুবই পছন্দ করলেন। কিন্তু ঘামে ভিজে তা থেকে পশমের গন্ধ আসছে দেখে তিনি তা পরিত্যাগ করলেন।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
328 - حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُجَاشِعٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ، نَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، نَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: صَنَعْتُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةً سَوْدَاءَ مِنْ صُوفٍ، فَلَبِسَهَا، فَأَعْجَبَتْهُ فَلَمَّا عَرِقَ فِيهَا، فَوَجَدَ رِيحَ الصُّوفِ، قَذَفَهَا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের তৈরি কালো রঙের চাদরও ব্যবহার করেছেন যা তাঁর খুব পছন্দনীয় ছিলো। তবে ঘামের গন্ধের কারণে তা বর্জন করেন। এ হাদীস থেকে তাঁর সুন্দর রুচির পরিচয় পাওয়া যায়।