আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩১৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর টুপির বর্ণনা
৩১৪। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, সফরে নবী (ﷺ) এমন টুপি পরিধান করতেন যা দ্বারা কান ঢাকা যায় এবং বাড়িতে অবস্থানকালে শামে তৈরী (সাধারণ) টুপি পরিধান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَلَنْسُوَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
314 - أَخْبَرَنَا ابْنُ الْبَاغَنْدِيِّ، نَا ابْنُ مُصَفَّى، نَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُفَضَّلِ بْنِ فَضَالَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالَتِهِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ مِنَ الْقَلَانِسِ فِي السَّفَرِ ذَوَاتِ الْآذَانِ، وَفِي الْحَضَرِ الْمُشَمَّرَةَ، يَعْنِي الشَّامِيَّةَ

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভ্যাস ছিলো সফরে ধুলাবালি ও বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য কান ঢাকা যায় এবং কোন প্রকার কষ্ট না হয় এমন টুপি ব্যবহার করা।
আখলাকুন্নবী (ﷺ) - হাদীস নং ৩১৪ | মুসলিম বাংলা