আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩০৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৪। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কালো পাগড়ি বাঁধতে দেখেছেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
304 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ سَالِمٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، أَنَّهُ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَمَّمَ بِعِمَامَةٍ سَوْدَاءَ
হাদীসের ব্যাখ্যা:
পাগড়ি পরা সুন্নত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই পাগড়ি পরতেন। তিনি পাগড়ি পরতে উৎসাহিত করতেন। হযরত উবাদা (রা) থেকে বর্ণিত আছে যে, একটি হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা পাগড়ি পরিধান করো। কারণ পাগড়ি ফেরেশ্তাদের বিশেষ প্রতীক (অর্থাৎ ফেরেশ্তাগণ পাগড়ি পরে থাকেন) আর পাগড়ির প্রান্তভাগকে পিঠের ওপর লটকিয়ে দাও। (মিশকাত, পৃষ্ঠা ৩৭৭)
এ অনুচ্ছেদে বর্ণিত হাদীসসমূহ থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওপরে বর্ণিত বিশেষ ক্ষেত্রে কালো রঙের পাগড়ি পরেছেন। তবে বেশির ভাগ সময়ে তিনি সাদা পাগড়ি পরিধান করতেন। যেহেতু রঙের মধ্যে সাদা রঙই ছিলো তাঁর কাছে সর্বাধিক প্রিয়। একটি হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাদা পোশাকই তোমাদের সর্বোত্তম পোশাক। তোমাদের মৃতদেরকে সাদা কাপড়ে দাফন করো। তাই অধিকাংশ সময় তাঁর পাগড়ি হতো সাদা রঙের। কিন্তু বিশেষ কোন কোন ক্ষেত্রে তিনি কালো রঙের পাগড়ি ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ মক্কা বিজয় কিংবা খুত্বা ইত্যাদির সময়। ঐতিহাসিকগণ লিখেছেন যে, এসব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কালো পাগড়ি পরিধান ছিলো নেতৃত্বের প্রতীকস্বরূপ । আরবী ভাষায় কালো রঙকে سواد বলে। আর سواد শব্দ থেকেই سود শব্দের উৎপত্তি, যার অর্থ নেতৃত্ব।বড় আকারের মানব সমাবেশকে আরবীতে سواد اعظم বলা হয়। সুতরাং ঐতিহাসিকগণ লিখেছেন, বনূ আব্বাস (রা) এই দিকটি বিবেচনা করেই কালো রঙকে নিজেদের প্রতীক বানিয়েছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র পাগড়ির পরিমাপ সম্পর্কে আল্লামা জাযরী (র) লিখেছেন : আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাগড়ির সঠিক পরিমাপ জানার জন্য অনুসন্ধান চালিয়েছি, যাতে কোন এক জায়গা থেকে তা জানতে পারি। কিন্তু আমি সঠিক পরিমাপ জানতে পারিনি। তবে আমার এক নির্ভরযোগ্য মুরব্বী আল্লামা নববী (র)-এর সূত্রে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাগড়ি ছিলো দুই প্রকারের। ছোট এবং বড়। তাঁর ছোট পাগড়ির দৈর্ঘ্য ছিলো সাত হাত এবং বড় পাগড়ির দৈর্ঘ্য ছিলো বার হাত। (মিরকাত) পাগড়ির বহুবিধ পার্থিব উপকারিতাও রয়েছে। যেমন সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাওয়া, প্রভাব ও গাম্ভীর্য বৃদ্ধি, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া ইত্যাদি।