আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৭। জাফর ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ) তার পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তাঁর দাদা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আলী (রাযিঃ)-কে সাহাব (মেঘ) নামক একটি পাগড়ি পরিয়েছিলেন। এক সময় আলী (রাযিঃ) সেই পাগড়ি পরে নবী (ﷺ)-এর কাছে আসলেন। তিনি বললেন, এই তো সাহাব (মেঘ) পরে আলী (রাযিঃ) এসেছেন। কিন্তু এই সব লোক এই বিষয়টিকে বিকৃত করে বলতে শুরু করেছে যে, আলী (রাযিঃ) মেঘের মধ্যে আছেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
307 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْوَاسِطِيُّ، نَا مُحَمَّدُ بْنُ الْوَزِيرِ، نَا مَسْعَدَةُ بْنُ الْيَسَعِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: كَسَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا عِمَامَةً يُقَالُ لَهَا: السَّحَابُ، فَأَقْبَلَ عَلِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهَيَ عَلَيْهِ فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَذَا عَلِيُّ قَدْ أَقْبَلَ فِي السَّحَابِ. فَحَرَّفَهَا هَؤُلَاءِ، فَقَالُوا: عَلِيُّ فِي السَّحَابِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটি বর্ণনায় গ্রন্থকারের উদ্দেশ্য এ কথা তুলে ধরা যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ‘আস্ সাহাব’ (মেঘ) নামের একটি পাগড়ি ছিলো। তিনি হযরত আলী (রা)-কে সেই পাগড়িটা উপহার দিয়েছিলেন। হযরত আলী (রা) সেটি পরিধান করতেন। একদিন তিনি সেটি পরিধান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে হাযির হলে তিনি বললেন, দেখো! আলী সাহাব পাগড়ি পরিধান করে আসছে। বর্ণনাকারী বলেন, হাদীসের এই কথাটা বিকৃত করে গোঁড়া শী’আরা এই বলে তাদের দাবি প্রমাণ করার প্রয়াস পেয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী মেঘের মধ্যে অর্থাৎ আসমানে আছেন। সুতরাং তারা বিশ্বাস করে যে, হযরত আলী (রা)-কে আসমানে উঠিয়ে নেয়া হয়েছে। কিছুকাল পরে তিনি এই পৃথিবীতে ফিরে আসবেন। এটা যে বিকৃতি ও সত্য গোপন তা সুস্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে, আলী ‘সাহাব’ নামক পাগড়ি পরে আসছে। -
tahqiqতাহকীক:তাহকীক চলমান