আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩০৬।খালিদ হায্যা (রাহঃ) আবু আব্দুস্ সালাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্ন উমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ্ (ﷺ) আর কিভাবে পাগড়ি পরতেন ? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পাগড়িটা মাথায় জড়াতেন এবং তার প্রান্তভাগ পেছনের দিকে ভাঁজের মধ্যবর্তী স্থানে লটকিয়ে দিতেন। নাফি’ (হাদীস বর্ণনাকারী) বলেন, হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ)-ও সব সময় এভাবে পাগড়ি বাঁধতেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
306 - حَدَّثَنَا زَكَرِيَّا السَّاجِيُّ، وَابْنُ رُسْتَةَ قَالَا: حَدَّثَنَا أَبُو كَامِلٍ، نا أَبُو مَعْشَرٍ، نا خَالِدٌ الْحَذَّاءُ، حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ، قَالَ: قُلْتُ لِابْنِ عُمَرَ: كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَمُّ؟ قَالَ: يُدِيرُ كَوْرَ الْعِمَامَةِ عَلَى رَأْسِهِ، وَيَغْرِسُهَا مِنْ وَرَائِهِ، وَيُرْخِي لَهَا ذُؤَابَةً بَيْنَ كَتِفَيْهِ. قَالَ نَافِعٌ: وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাগড়ি বাঁধার নিয়ম বর্ণিত হয়েছে। এটাই পাগড়ি বাঁধার সুন্নত পদ্ধতি । আলিমগণ আজ পর্যন্ত এই নিয়মেই পাগড়ি বেঁধে থাকেন।