আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩১০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পাগড়ির বর্ণনা
৩১০। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) কে ওযূ করতে দেখলাম। সেই সময় তিনি কাতারে তৈরী একটি পাগড়ি পরেছিলেন।
أبواب الكتاب
ذَكْرُ عِمَامَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا ابْنُ أَبِي حَاتِمٍ، أنا يُونُسُ، نَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي مَعْقِلٍ، عَنْ أَنَسٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে তৈরি পাগড়িও পরিধান করেছেন। قطري বলে কাতার শহরের সাথে সম্পর্কিত বোঝানো হয়েছে। সেই যুগে ঐ শহর থেকে উন্নতমানের কাপড় প্রস্তুত হয়ে আসতো।