আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চাদরের বর্ণনা
২৮৮। কাতাদা (রাহঃ) বর্ণনা করেন, আমি আনাস ইব্‌ন মালিক (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ)-এর কোন্ পোশাক সবচেয়ে বেশী পছন্দনীয় বা প্রিয় ছিলো ? তিনি বললেন, ইয়ামানের সুতির নক্শা করা চাদর।
أبواب الكتاب
ذِكْرُ بُرْدَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
288 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ: قُلْتُ لَهُ: أَيُّ اللِّبَاسِ أَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَعْجَبُ إِلَيْهِ؟ قَالَ: الْحِبَرَةُ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, গায়ের ওপর রাখার মত পোশাকের মধ্যে ইয়ামানের তৈরি নক্শা করা চাদর তাঁর কাছে সর্বাধিক প্রিয় ছিলো। অন্যান্য হাদীসে বর্ণিত হয়েছে যে, পোশাকের মধ্যে জামা ছিলো তাঁর সবচেয়ে প্রিয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান