আখলাকুন্নবী (ﷺ)

أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮৬৭ টি

হাদীস নং: ২৫৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৫৪। হযরত মুআবিয়া ইব্‌ন কুর্‌রা তার পিতা কুর্‌রা ইব্‌ন ইয়াস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি মুযায়না গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হই। এ সময় নৰী (ﷺ)-এর জামার বোতাম খোলা ছিল। কাজেই আমি আমার হাত তাঁর জামার অভ্যন্তরে প্রবিষ্ট করি এবং মোহরে নবুওয়াত স্পর্শ করি।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
254 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا سَعِيدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، نَا الْفُرَاتُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقٌ، فَأَدْخَلْتُ يَدِي مِنْ جَيْبِ قَمِيصِهِ فَمَسِسْتُ الْخَاتَمَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৫৫। হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর গায়ে খদ্দরের দু’টি মোটা জাতীয় বস্ত্র ছিল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! এ দু’টি বস্ত্ৰ তো খুবই অসম ও মোটা জাতীয়। এগুলির দ্বারা আপনি ঘর্মাক্ত হয়ে যান। এগুলি আপনার শরীরের উপর আরো ভারী হয়ে দাঁড়ায়। (আপনি এগুলির পরিবর্তে কোন পাতলা বস্ত্র ব্যবহার করলে কত ভাল হতো।)
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
255 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا صَالِحُ بْنُ حَاتِمِ بْنِ وَرْدَانَ، نَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنِي عُمَارَةُ بْنُ أَبِي حَفْصَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ خَشِنَانِ غَلِيظَانِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ثَوْبَيْكَ هَذَيْنِ خَشِنَانِ غَلِيظَانِ تَرْشَحُ فِيهِمَا فَيَثْقُلَانِ عَلَيْكَ
হাদীস নং: ২৫৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৫৬। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন হাসান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এমন দুটি বস্ত্র ছিলো যেগুলি বনু নাজ্জার গোত্রে তৈরী করা হতো। নবী (ﷺ) কাপড় তৈরীর কাজ দেখার জন্য তাদের সেখানে আসা-যাওয়া করতেন। তিনি তাদেরকে (উৎসাহ দিয়ে) বলতেন, কাপড়গুলি জলদি তৈরী করো। আমরা এগুলি পরিধান করে মানুষের মাঝে আল্লাহ্ পাকের দেয়া সৌন্দর্য প্রকাশ করি।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
256 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: وَجَدْتُ فِي كِتَابِ أَبِي بِخَطِّهِ: نَا أَسْوَدُ بْنُ سَالِمٍ، قَالَ: سَمِعْتُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الزَّاهِدَ، نَا خَالِدُ بْنُ مَنْصُورٍ، يَذْكُرُ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَسَنِ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ يُنْسَجَانِ فِي بَنِي النَّجَّارِ، وَكَانَ يَخْتَلِفُ إِلَيْهِمَا يَقُولُ: عَجِّلُوا بِهِمَا عَلَيْنَا، نَتَجَمَّلُ بِهِمَا فِي النَّاسِ
হাদীস নং: ২৫৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নতুন পোশাক পরিধান করার বর্ণনা
২৫৭। আব্দুল্লাহ্ ইব্‌ন আবুল আসওয়াদ আল ইস্‌ফাহানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) প্রথম কোনো নতুন পোশাক পরিধান করলে জুমু’আর দিনে শুরু করতেন।
أبواب الكتاب
ذِكْرُ وَقْتِ لِبَاسِهِ إِذَا اسْتَجَدَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
257 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُحَمَّدٍ الْمُؤَذِّنُ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْوَلِيدِ الْحَشَّاشُ، نَا غَسَّانُ بْنُ مَالِكٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، قَالَا: حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ الْأَصْفَهَانِيُّ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا لَبِسَهُ يَوْمَ الْجُمُعَةِ
হাদীস নং: ২৫৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নতুন পোশাক পরিধান করার বর্ণনা
২৫৮। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখনই কোনো নতুন পোশাক পরিধান করতেন তখন শোকর প্রকাশের উদ্দেশ্যে জামা, চাদর বা আমামা হিসেবে তার নামকরণ করতেন এবং পরে এই দুআটি পড়তেন। (দুআটির অনুবাদ ২৪৩ নং হাদীসে উল্লেখিত আছে।)
أبواب الكتاب
ذِكْرُ وَقْتِ لِبَاسِهِ إِذَا اسْتَجَدَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
258 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا ابْنُ حُمَيْدٍ، نَا ابْنُ الْمُبَارَكِ، أنا سَعِيدُ بْنُ إِيَاسَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ قَمِيصًا، أَوْ رِدَاءً، أَوْعِمَامَةً، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيرِهِ، وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ
হাদীস নং: ২৫৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৫৯। হযরত আসমা বিন্‌ত আবু বাক্‌র (রাযিঃ) বর্ণনা করেন যে, নবী (ﷺ)-এর একটি তায়ালেসানী জুব্বা (আয়তাকার ঢিলেঢালা জামা) ছিলো যার হাতায় রেশমী ফিতা লাগানো ছিলো। এটি পরিধান করে তিনি শত্রুদের সাথে লড়াই করতে যেতেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
259 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا حَجَّاجٌ، وَسُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ أَبِي عُمَرَ، خَتَنِ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَهُ جُبَّةٌ مِنْ طَيَالِسَةٍ، مَكْفُوفَةٌ بِالدِّيبَاجِ، يَلْقَى فِيهَا الْعَدُوَّ
হাদীস নং: ২৬০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬০। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বর্ণনা করেন যে, (হিমইয়ারের মুসলমান বাদশাহ্) যু-ইয়াযান নবী (ﷺ)-কে এমন একটি পোশাক হাদিয়া দিলেন যা তেত্রিশটি উটের বিনিময়ে খরিদ করা হয়েছিল। নবী (ﷺ) এ কাপড় জোড়া একবার মাত্র পরিধান করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
260 - حَدَّثَنَا حَاجِبُ بْنُ أَبِي بَكْرٍ، نَا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ، نَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، نَا عُمَارَةُ بْنُ زَاذَنَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ ذَا يَزَنَ أَهْدَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً اشْتُرِيَتْ بِثَلَاثَةٍ وَثَلَاثِينَ بَعِيرًا، فَلَبِسَهَا مَرَّةً
হাদীস নং: ২৬১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬১। হযরত দিহ্‌ইয়া কালবী (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ)কে শামদেশে (সিরিয়া) তৈরী একটি জুব্বা এবং দু’টি চামড়ার মোজা উপহার দিয়েছিলেন। তিনি ঐ মোজা দু’টি এত অধিক ব্যবহার করেছিলেন যে তা জীর্ণ হয়ে ফেটে গিয়েছিলো। কিংবা (বর্ণনাকারীর সন্দেহ) তা মৃত জন্তুর চামড়া দ্বারা প্রস্তুত ছিলো না যবেকৃত জন্তুর চামড়া দ্বারা প্রস্তুত ছিল তা জানা যায়নি। কিন্তু ব্যাপক ব্যবহারে তা ফেটে গিয়েছিলো।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
261 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دَاوَدَ، نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْوَلِيدِ بْنِ بُرْدٍ، نَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، نَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ، عَنْ عَامِرٍ، عَنْ دِحْيَةَ الْكَلْبِيِّ، أَنَّهُ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةٌ مِنَ الشَّامِ وَخُفَّيْنِ، فَلَبِسَهُمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَخَرَّقَا، فَلَمْ يَتَبَيَّنْ، أَوْ لَمْ يَعْلَمْ أَذَكِيَّانِ هُمَا أَوْ مَيْتَةٌ؟ حَتَّى تَخَرَّقَا
হাদীস নং: ২৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬২। হযরত মুগীরা ইব্‌ন শুবা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাইরে গেলে আমি একটি পাত্রে পানি নিয়ে তাঁর পেছনে পেছনে গেলাম । তিনি প্রয়োজন সেরে আসলে আমি তাঁকে ওযূ করানোর জন্য এগিয়ে গেলাম। সে সময় তাঁর পরিধানে ছিলো একটি রূমী জুব্বা যার হাতা ছিলো অত্যন্ত সংকীর্ণ। তাই তিনি জুব্বা থেকে হাত বের করলেন এবং জুব্বাটা কাঁধের ওপর রেখে ওযূ করলেন এবং মোজা ও মাথায় বাঁধা কাপড়ের ওপর মাসেহ্ করে সালাত পড়লেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
262 [ص:115] مُحَمَّدُ بْنُ أَحْمَدْ بْنِ مَعْدَانَ، نَا يُوسُفُ بْنُ مُوسَى، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى الْقَطَّانُ، نَا حُرَيْثٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَعْضِ حَاجَتَهِ، فَاتَّبَعْتُهُ بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ، فَلَمَّا قَضَى حَاجَتَهُ قُمْتُ لِأُوَضِّئَهُ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ ضَيِّقَةُ الْكُمِّ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِهَا وَطَرَحَهَا عَلَى عَاتِقِهِ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَالْخِمَارِ، ثُمَّ صَلَّى
হাদীস নং: ২৬৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬৩। হযরত উমর ইব্‌ন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নবী (ﷺ) -কে ওযূ করতে দেখলাম। সেই সময় তিনি রোমের তৈরী সংকীর্ণ হাতাওয়ালা জুব্বা পরিধান করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
263 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ الْجُنَيْدِ، نَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، نَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، نَا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الْأَعْلَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ جُبَّةٌ شَامِيَّةٌ ضَيِّقَةُ الْكُمَّيْنِ
হাদীস নং: ২৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬৪। হযরত মুগীরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি রোমের তৈরী তাঁর পরিধানের জুব্বাটির হাতা ওপরে গুটাতে শুরু করলেন। কিন্তু হাতা সংকীর্ণ হওয়ার কারণে হাত বের করতে সক্ষম হলেন না। তখন নিজের হাত জুব্বার ভেতর থেকে বের করে ফেললেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
264 [ص:120] أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا الْمُقَدَّمِيُّ، نَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، نَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَذَهَبَ يَحْسِرُ عَنْ ذِرَاعَيْهِ مِنْ جُبَّةٍ رُومِيَّةٍ، فَلَمْ يُخْرِجْ ذِرَاعَيْهِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ
হাদীস নং: ২৬৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬৫। হযরত আবু হুজায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) বাইরে বের হলে তাঁর গায়ে লাল ডোরা বিশিষ্ট পোশাক ছিলো এবং তা তাঁর পায়ের নলা পর্যন্ত উঠানো ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
265 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ بَحْرٍ، نَا أَبُو مُوسَى، نَا أَبُو عَامِرٍ، نَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ مُشَمِّرًا
হাদীস নং: ২৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬৬। হযরত জাবির ইব্‌ন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক চাঁদনি রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) -কে লাল ডোরা বিশিষ্ট পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। (তাঁর গায়ে ঐ পোশাকটি এতই সুন্দর মনে হচ্ছিলো যে) আমি একবার নবী (ﷺ) এর দিকে দেখছিলাম এবং আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমার দৃষ্টিতে পূর্ণিমার চাঁদের চেয়ে নবী (ﷺ)-কেই অধিক সুন্দর মনে হলো।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
266 - حَدَّثَنَا أَبُو الْحَرِيشِ الْكِلَابِيُّ، نَا هَارُونُ بْنُ إِدْرِيسَ الْخُشْكِيُّ، نَا الْمُحَارِبِيُّ، عَنْ أَشْعَثَ بْنِ سِوَارٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ إِضْحِيَانٍ، وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ وَإِلَى الْقَمَرِ، فَلَهُوَ أَحْسَنُ فِي عَيْنِي مِنَ الْقَمَرِ
হাদীস নং: ২৬৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৬৭। হযরত আবু বুরদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আয়েশা (রাযিঃ) একখানা তালি লাগানো চাদর ও একখানা মোটা লুঙ্গি বের করে আমাদের দেখিয়ে বললেন, এই দু’খানা কাপড় পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ) ওফাতপ্রাপ্ত হয়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
267 - حَدَّثَنَا الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ. ح. وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، نَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كِسَاءً مُلَبِّدًا، وَإِزَارًا غَلِيظًا، فَقَالَتْ: قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَيْنِ
হাদীস নং: ২৬৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৬৮। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন সকাল বেলা রাসূলুল্লাহ্ (ﷺ) মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন। সেই সময় তাঁর গায়ে ছিলো কালো পশমের তৈরী নক্‌শাদার কম্বল।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
268 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَابُورٍ الدَّقَّاقُ، نَا أَبُو نُعَيْمٍ الْحَلَبِيُّ. ح. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ إِلَى الْمَسْجِدِ وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعَرٍ أَسْوَدَ
হাদীস নং: ২৬৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৬৯। হযরত সালামা ইব্‌ন আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (হুদায়বিয়ার সন্ধির পূর্বে) নবী (ﷺ) উসমান ইব্‌ন আফ্ফান (রাযিঃ)-কে মক্কায় পাঠালে আবান ইব্‌ন সাঈদ তাঁকে নিজের আশ্রয়ে থাকতে দিলেন এবং বললেন, হে আমার চাচাতো ভাই! তুমি এরূপ বিনম্রতা অবলম্বন করেছো কেন। তুমি তোমার পরিধেয় বস্ত্র তোমার কাওমের লোকজনের মত নীচে লটকিয়ে পরিধান করো। উসমান (রাযিঃ) বললেন, আমাদের সরদার রাসূলুল্লাহ্‌ (ﷺ) এভাবে পায়ের নলার অর্ধেক পর্যন্ত উঁচু করে লুঙ্গি পরে থাকেন।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
269 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، وَبُنَانُ بْنُ أَحْمَدَ، قَالَا: حَدَّثَنَا عُبَيْدٌ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ بْنَ عَفَّانَ إِلَى مَكَّةَ، فَأَجَارَهُ أَبَانُ بْنُ سَعِيدٍ، فَقَالَ: يَا ابْنَ عَمِّ، أَلَا أَرَاكَ مُتَخَشِّعًا، أَسْبِلْ كَمَا يُسْبِلُ قَوْمُكَ، قَالَ: هَكَذَا يَأْتَزِرُ صَاحِبُنَا إِلَى نِصْفِ سَاقَيْهِ
হাদীস নং: ২৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭০। হযরত আশআস ইব্‌ন সুলাইম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ফুফুকে তাঁর চাচার নিকট থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি। তাঁর চাচা দেখেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরনের লুঙ্গি তাঁর পায়ের নলার অর্ধেক নীচে পর্যন্ত ঝুলে ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
270 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، نَا شُعْبَةُ، عَنِ الْأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ عَمَّتِيَ، تُحَدِّثُ عَنْ عَمِّهَا، أَنَّهُ رَأَى إِزَارَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْفَلَ إِلَى نِصْفِ السَّاقِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭১। হযরত উবায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদীনায় এসে দেখলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরনের লুঙ্গি তাঁর পায়ের গোছার নীচে পর্যন্ত নামানো।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
271 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو خَيْثَمَةَ، نَا الْأَحْوَصُ بْنُ جَوَابٍ، نَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنِ الْأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنِ امْرَأَةٍ مِنْهُمْ، عَنْ عَمٍّ لَهَا يُقَالُ لَهُ عُبَيْدَةُ، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ فَرَأَيْتُ إِزَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْفَلَ مِنْ عَضَلَةِ السَّاقِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৭২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭২। হয়রত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) লুঙ্গি পরিধান করলে লুঙ্গির প্রান্তের অর্ধাংশ তাঁর বাম উরুর ওপর রাখতেন (যাতে চলার সময় খুলে না যায়)।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
272 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، نَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ شَبِيبٍ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَكْرٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مَيْمُونٍ، نَا الزُّبَيْرُ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اتَّزَرَ يَضَعُ صَنِفَةَ إِزَارِهِ عَلَى فَخِذِهِ الْيُسْرَى
হাদীস নং: ২৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর লুঙ্গি ও চাদরের বর্ণনা
২৭৩। আবুল আলীয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর লুঙ্গি পায়ের নলার অর্ধাংশ পর্যন্ত থাকতো। তাছাড়া তাঁর একটি লুঙ্গির সুতা ঝুলে ছিল। তিনি সেগুলি কেটেও ফেলেন নি কিংবা সেলাই করে আটকিয়েও দেননি।
أبواب الكتاب
ذِكْرُ إِزَارِهِ وَكِسَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
273 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ، نَا وُهَيْبٌ، عَنِ الْمُهَاجِرِ، عَنْ أَبِي الْعَالِيَةِ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِزَارُهُ إِلَى نِصْفِ سَاقَيْهِ، وَكَانَ لَهُ إِزَارٌ قَدْ أَسْبَلَ خُيُوطَهُ فَلَمْ يَجُزَّهُ، وَلَمْ يَكْفِهِ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: