আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৬১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬১। হযরত দিহ্‌ইয়া কালবী (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ)কে শামদেশে (সিরিয়া) তৈরী একটি জুব্বা এবং দু’টি চামড়ার মোজা উপহার দিয়েছিলেন। তিনি ঐ মোজা দু’টি এত অধিক ব্যবহার করেছিলেন যে তা জীর্ণ হয়ে ফেটে গিয়েছিলো। কিংবা (বর্ণনাকারীর সন্দেহ) তা মৃত জন্তুর চামড়া দ্বারা প্রস্তুত ছিলো না যবেকৃত জন্তুর চামড়া দ্বারা প্রস্তুত ছিল তা জানা যায়নি। কিন্তু ব্যাপক ব্যবহারে তা ফেটে গিয়েছিলো।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
261 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دَاوَدَ، نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْوَلِيدِ بْنِ بُرْدٍ، نَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، نَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ، عَنْ عَامِرٍ، عَنْ دِحْيَةَ الْكَلْبِيِّ، أَنَّهُ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةٌ مِنَ الشَّامِ وَخُفَّيْنِ، فَلَبِسَهُمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَخَرَّقَا، فَلَمْ يَتَبَيَّنْ، أَوْ لَمْ يَعْلَمْ أَذَكِيَّانِ هُمَا أَوْ مَيْتَةٌ؟ حَتَّى تَخَرَّقَا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার গ্রহণ করতেন। যতক্ষণ পর্যন্ত না কাফিরদের তৈরি দ্রব্যাদির নাপাক হওয়া সম্পর্কে নিশ্চিত ও অকাট্যরূপে কোন কিছু জানা যায় ততক্ষণ তা নাপাক নয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে উপহার হিসেবে প্রদত্ত মোজা মৃত জন্তুর চামড়ায় প্রস্তুত ছিলো না যবেহকৃত জন্তুর চামড়ায় প্রস্তুত ছিলো সে সম্পর্কে অনুসন্ধান করার প্রয়োজন বোধ করেননি। কারণ, পাকা করার পর মৃত জন্তুর চামড়াও পবিত্র হয়ে যায়। সুতরাং উপহার দেয়া মোজা ব্যবহার করতে করতে ছিঁড়ে গিয়েছিল। হানাফীদের মতেও যে কোন চামড়া তা মৃত কিংবা যবেহকৃত জন্তুর থেকে হোক পাকানোর পর পবিত্র হয়ে যায় এবং তা ব্যবহার করা বৈধ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান